ট্রাফিক জ্যামকে ‘টা-টা’! সেন্ট্রাল, শোভাবাজার, শ্যামবাজার— কোন মেট্রো স্টেশনে নামলে উত্তর কলকাতার হিট পুজো দেখা মিস হবে না?

দুর্গাপূজা মানেই তিলোত্তমার রাস্তায় জনসমুদ্র, আর তার ফলস্বরূপ ভয়াবহ যানজট। এই সময় ভিড় এবং দূষণ এড়িয়ে যদি নিরিবিলিতে ঠাকুর দেখতে চান, তবে কলকাতা মেট্রোর (Kolkata Metro) উপর ভরসা রাখতেই পারেন। যদিও এখন মেট্রোতেও ভিড়, তবুও রাস্তার যানজট এড়াতে এর চেয়ে ভালো বিকল্প নেই। উত্তর কলকাতার (North Kolkata) বিখ্যাত পুজো মণ্ডপগুলি ঘুরে দেখার জন্য রইল সেরা মেট্রো রুট ম্যাপ।

১. সেন্ট্রাল মেট্রো ও মহাত্মা গান্ধী রোড স্টেশন
উত্তর কলকাতার সবচেয়ে জনপ্রিয় ও মধ্য কলকাতার দিকের পুজো দেখতে এই স্টেশন দুটিতে নামা যেতে পারে।

সেন্ট্রাল মেট্রো (Central Metro): এই স্টেশনে নামলে কাছাকাছি পেয়ে যাবেন বিখ্যাত সন্তোষ মিত্র স্কোয়ার, সুবোধ মল্লিক স্কোয়ার এবং লেবুতলা পার্কের পুজো। একটু হাঁটলেই পৌঁছনো যাবে মহম্মদ আলি পার্কের ঠাকুর।

মহাত্মা গান্ধী রোড (MG Road): এই স্টেশনে নেমে দেখতে পারেন ঐতিহ্যবাহী কলেজ স্কোয়ার এবং শিয়ালদহ রেলওয়ে অ্যাথলেটিক ক্লাবের পুজো।

২. গিরিশ পার্ক মেট্রো স্টেশন
গিরিশ পার্কের আশপাশের অলিগলিতে লুকিয়ে থাকা সাবেকিয়ানা ও থিমের পুজো দেখতে এই স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিডন স্কোয়ার (Bidhan Square)

৩৭ পল্লি (37 Pally)

বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব (Vivekananda Sporting Club)

রবীন্দ্র কানন (Rabindra Kanan)

পাথুরিয়াঘাটা ৫-এর পল্লি (Pathuriaghata 5-er Pally)

চালতাবাগান (Chaltabagan)

৩. শোভাবাজার মেট্রো স্টেশন
উত্তর কলকাতার সেরা প্রতিমা ও সাবেকিয়ানা দেখতে এই স্টেশনে নামতেই হবে।

কুমোরটুলি পার্ক (Kumortuli Park)

কুমোরটুলি সার্বজনীন (Kumortuli Sarbojanin)

আহিরিটোলা সার্বজনীন (Ahiritola Sarbojanin)

বেনিয়াটোলা সার্বজনীন (Beniatola Sarbojanin)

এছাড়াও একটু হেঁটে পৌঁছে যেতে পারেন নলিন সরপকার স্ট্রিট, গৌরিবাড়ি, তেলেঙ্গাবাগান এবং কাশীবোস লেন, হাতিবাগান নবীন পল্লিওর ঠাকুর দেখতে।

৪. শ্যামবাজার মেট্রো স্টেশন
উত্তর কলকাতার এই অংশে ঐতিহ্যবাহী পুজো ও ভিড়ের আলাদা আমেজ থাকে।

শ্যামস্কোয়ার (Shyam Square)

জগৎ মুখার্জি পার্ক (Jagath Mukherjee Park)

বাগবাজার সার্বজনীন (Bagbazar Sarbojanin)

ফ্রেন্ডস ইউনিয়নের পুজো (Friends Union)

৫. দমদম ও বেলগাছিয়া মেট্রো স্টেশন
শহরের প্রান্তিক এলাকার সবচেয়ে বড় থিম পুজো দেখতে এই দুটি স্টেশনকে কাজে লাগান।

বেলগাছিয়া মেট্রো: এখান থেকে খুব সহজে পৌঁছে যেতে পারেন দমদম পার্ক, ভারত চক্র এবং টালা প্রত্যয়ের পুজো মণ্ডপে।

দমদম মেট্রো: এই স্টেশন সংলগ্ন এলাকায় রয়েছে দমদম পার্ক, দমদম পার্ক সর্বজনীন এবং সিঁথি সার্বজনীনের পুজো।

কলকাতা মেট্রোর এই রুটগুলি অনুসরণ করলে যানজটের ভোগান্তি এড়িয়ে খুব কম সময়ে উত্তর কলকাতার সেরা পুজোগুলি দেখে নিতে পারবেন।