সিনেমা ছাড়াও যেভাবে আয় করেন আলিয়া ভাট

বলিউডের এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। আলিয়ার ক্যারিয়ারের সঙ্গে জড়িত কয়েকটি সফল চলচ্চিত্রের কথা বললে তালিকার প্রথমেই আসবে, বদ্রিনাথ কি দুলহানিয়া, রাজি, ডিয়ার জিন্দেগি, উড়তা পাঞ্জাব, গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি এবং হাইওয়ের মতো চলচ্চিত্রের নাম। এ ছাড়াও অভিনেত্রীর বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ব্রহ্মাস্ত্র’, যেটি মাত্র ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। সেটিও সফলতার দিকেই পা বাড়াচ্ছে।
ফোর্বসের রিপোর্ট অনুসারে, আলিয়া ভাটের মোট সম্পদ প্রায় ৫১৭ কোটি টাকা। বর্তমানে এক একটি ছবির জন্য প্রায় ১৫ থেকে ১৮ কোটি টাকা নিয়ে থাকেন তিনি। এমতাবস্থায় তার সম্পত্তির পরিমাণ যে গগনচুম্বী হবে তা বলাই বাহুল্য। তবে অভিনয় ছাড়াও আলিয়ার আরও অনেক আয়ের উৎস আছে। যেখান থেকে অভিনেত্রী প্রচুর আয় করেন।

চলচ্চিত্র ছাড়াও অভিনেত্রীর একটি পোশাকের ব্র্যান্ড রয়েছে, যা বর্তমানে ৭ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য পোশাক তৈরি করে। আলিয়া এ ব্র্যান্ডটি চালু করেন গত বছর এবং যার বর্তমান মূল্য ১৫০ কোটি টাকা। পোশাকের ব্র্যান্ড ছাড়াও আলিয়া ভাট ‘ইটারনাল সানশাইন প্রোডাকশন হাউস’ নামে একটি নিজস্ব প্রোডাকশন হাউসও চালু করেছিলেন, যার ব্যানারে কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে ‘ডার্লিংস’।

এসব ছাড়াও আলিয়া ‘নায়কা’ ফ্যাশন ব্র্যান্ড থেকে শুরু করে পুল ডটকমের মতো কোম্পানিতে প্রচুর বিনিয়োগ করেছেন। এখান থেকে একটা মোটা অঙ্কের মুনাফা অর্জন করেন এ অভিনেত্রী। এ ছাড়াও বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন করার জন্যও মোটা অঙ্কের পারিশ্রমিক নেন আলিয়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *