স্বামী নিক জোনাসের জন্মদিনে হৃদয় ছোঁয়া বার্তা প্রিয়াঙ্কা চোপড়ার

প্রিয়াঙ্কা চোপড়া তাঁর স্বামী নিক জোনাসের জন্য একটি হৃদয় স্পর্শ করা জন্মদিনের শুভেচ্ছা লিখেছেন। স্বামীকে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ভালোবাসা। তোমার জীবনে সর্বদা আনন্দ এবং মুখে হাসি থাকুক। আমি তোমাকে ভালোবাসি।

সম্প্রতি ১৬ সেপ্টেম্বর, নিক জোনাস তাঁর ৩০তম জন্মদিন উদযাপন করেছেন এবং বিশ্বের বিভিন্ন তারকাদের কাছ থেকে ভালোবাসা এবং প্রশংসা পেয়েছেন। ভক্ত এবং শুভাকাঙ্খীদের কাছ থেকে পাওয়া এই আশীর্বাদের মধ্যে স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়া স্বামী নিক জোনাসের জন্য এই আন্তরিক নোটটি লেখেন।
নিজের ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়া আরো লিখেছেন যে, এটি এমন একটি সপ্তাহ যা তাঁর হৃদয়কে পূর্ণ করেছে। তিনি আরো উল্লেখ করেছেন যে সপ্তাহটি তাঁর স্বামীর ৩০তম জন্মদিন উদযাপন করতে চাওয়ার সঙ্গে শুরু হয়েছিল কিন্তু শেষ হয়েছে আরো অনেক কিছু দিয়ে। অনেক অনেক উপভোগ করেছেন তিনি ও তাঁর পরিবার।

স্বামীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি স্বামীর বন্ধু-বান্ধব ও পরিবারের সকলের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রিয়াঙ্কা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *