ব্যালকনিতে দাঁড়ানো মহিলার দিকে তাকিয়ে রাস্তার উপরেই হস্তমৈথুন! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

গুরুগ্রামের মেদান্ত হাসপাতালের কাছে এক ন্যাক্কারজনক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রাতের বেলা ব্যালকনিতে দাঁড়িয়ে এক বন্ধুর সঙ্গে ফোনে কথা বলছিলেন এক মহিলা। সে সময় রাস্তার মাঝখানে একটি কালো রঙের থর গাড়ি এসে দাঁড়ায় এবং তার চালক প্রকাশ্যেই ওই মহিলার দিকে তাকিয়ে হস্তমৈথুন করতে শুরু করে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ঘটনাটি ঘটে রাত ১২টা ২০ মিনিট নাগাদ। এক রেডিট ব্যবহারকারী ‘গুরুগ্রামে ভয়ঙ্কর অভিজ্ঞতা’ শিরোনামে একটি পোস্টে পুরো ঘটনাটি জানান। তিনি লিখেছেন, “আমি ব্যালকনিতে এক বন্ধুর সঙ্গে কথা বলছিলাম। হঠাৎই দেখি, কালো রঙের একটি থর গাড়ি রাস্তার ঠিক মাঝখানে এসে দাঁড়াল। প্রথমে ভেবেছিলাম, হয়তো চালক এমনিই বসে আছে। কিন্তু একটু পরেই তার নড়াচড়া দেখে সন্দেহ হয়। খেয়াল করে দেখি, লোকটি আমার দিকে তাকিয়ে হস্তমৈথুন করছে।”
ভয় পেয়ে মহিলা দ্রুত ঘরে ঢুকে তার রুমমেটকে সবটা জানান। এরপর তারা এই ঘটনার ভিডিও রেকর্ড করার সিদ্ধান্ত নেন। ভিডিও রেকর্ডিং শেষে তারা দেখেন, লোকটি নির্লজ্জের মতো গাড়ির আসনে হেলান দিয়ে তাদের দিকে তাকিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করে চলেছে। প্রায় দশ মিনিট ধরে এই ঘটনা চলে। পরে তাদের এক বন্ধু সাহসের সঙ্গে বাইরে এসে সরাসরি ভিডিও করতে শুরু করলে লোকটি ধরা পড়ার ভয়ে দ্রুত গাড়ি চালিয়ে পালিয়ে যায়।
পোস্টটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং ওই মহিলাকে পুলিশে অভিযোগ করার পরামর্শ দেন। অনেকেই গাড়ির নম্বর নিতে পেরেছিলেন কি না, তা জানতে চান। জবাবে তিনি জানান, লোকটি এমনভাবে গাড়িটি দাঁড় করিয়েছিল যে নম্বর প্লেট দেখা যায়নি।
কমেন্ট সেকশনে অনেকে গুরুগ্রামে এই ধরনের ঘটনা নিয়মিত ঘটছে বলে মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “নতুন গুরুগ্রামে এটা এখন নিত্যনৈমিত্তিক দৃশ্য। শুধু থর নয়, ট্যাক্সিচালক এবং অন্য গাড়ির চালকদেরও এই কাজ করতে দেখা যায়। গুরুগ্রামে এদের কেউ ধরার নেই।” গত অগাস্ট মাসেও এক মহিলা গুরুগ্রামের রাজীব চকে একই ধরনের ঘটনার শিকার হয়েছিলেন।
এই ঘটনার পর জনমনে গুরুগ্রামের নারী নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।