হোটেলের আড়ালে মধুচক্রের রমরমা, লালবাগে পুলিশের হানা, গ্রেপ্তার হোটেল ম্যানেজার-সহ নাবালিকা

দুর্গাপূজার মুখে পর্যটন নগরী মুর্শিদাবাদের লালবাগে এক নামী হোটেলে মধুচক্রের আসরে হানা দিয়ে নাবালিকা-সহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় নবাবের শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ এসওজি (SOG) এবং লালবাগ থানার পুলিশ যৌথভাবে সিরাজ উদ দৌল্লাহ রোডের একটি হোটেলে অভিযান চালায়। সেখানে মধুচক্রের আসর থেকে নাবালিকা ও মহিলাসহ মোট চারজন এবং দুই উপভোক্তাকে আটক করা হয়। এছাড়াও, হোটেল ম্যানেজারকেও গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, কয়েকজন মহিলা প্রতারণার ফাঁদে ফেলে অসহায় নাবালিকাদের এখানে নিয়ে আসে। এরপর হোটেল ম্যানেজার জোরপূর্বক তাদের আটকে রেখে মধুচক্রের কাজ করাতো।

মুর্শিদাবাদ শহরের বিভিন্ন জায়গায় বেশ কিছুদিন ধরেই পুলিশ অভিযান চালাচ্ছে এবং বেশ কয়েকটি মধুচক্রের আসর ভেঙে দিয়েছে। শহরবাসীর মতে, পর্যটকদের এই শহরে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলত। তবে পুলিশের এই সক্রিয়তার কারণে পুজোর মরশুমে পর্যটকদের জন্য শহরের পরিবেশ আরও নিরাপদ হবে বলে তারা আশা করছেন।