৫০০ টাকা থেকে ৫ কোটি! কচুরি বিক্রেতার এমন অবিশ্বাস্য উত্থানে বিস্মিত পুলিশ, ফাঁস হলো আসল রহস্য

হাথরাসের এক সাধারণ কচুরি বিক্রেতা মাত্র চার মাসে ৫০০ টাকা থেকে ৫ কোটি টাকা আয় করে সবার নজর কেড়েছেন। ২৩ বছর বয়সী আকাশ নামের এই যুবক হঠাৎ করেই দামি বাইক, সোনা ও বিলাসবহুল গাড়ি কেনা শুরু করলে তার প্রতিবেশীরা হতবাক হয়ে যান। স্বাভাবিকভাবেই এই অস্বাভাবিক আয়ের উৎস নিয়ে সন্দেহ দানা বাঁধতে থাকে। অবশেষে পুলিশি তদন্তে তার আয়ের আসল রহস্য ফাঁস হয়েছে।
অবিশ্বাস্য উত্থান
আকাশ তার ‘মা চামুন্ডা সুইট অ্যান্ড নমকিন’ দোকানে কচুরি বিক্রি করে জীবিকা নির্বাহ করত। তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাত্র ৫০০ টাকা ছিল। কিন্তু হঠাৎ করেই তার জীবনযাত্রায় আমূল পরিবর্তন আসে। সে আড়াই লক্ষ টাকার ইয়ামাহা R15 বাইক কিনে ফেলে, বুক করে মহিন্দ্রার একটি থর গাড়ি এবং সাড়ে তিন লক্ষ টাকার সোনা কেনে। তার এই দ্রুত উত্থান দেখে আশেপাশের সবার মনে প্রশ্ন জাগে।
পুলিশি তদন্তে চাঞ্চল্যকর তথ্য
বিষয়টি পুলিশের কানে পৌঁছলে একটি এসওজি টিম গঠন করা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, আকাশ ব্যাঙ্ক জালিয়াতির মাধ্যমে এই বিপুল পরিমাণ টাকা উপার্জন করেছে। সে একটি বেসরকারি ব্যাঙ্কে মাত্র ৫০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলেছিল। তারপর ওভারড্রাফ্টের মাধ্যমে প্রথমে ৫ হাজার টাকা এবং পরে ৫০ লক্ষ টাকা তুলে নেয়। এভাবে মোট ৯টি লেনদেনের মাধ্যমে সে ব্যাংক থেকে প্রায় ৫ কোটি টাকা তুলে নেয়। এই টাকা দিয়ে সে শেয়ার বাজারে সাড়ে তিন কোটি টাকা বিনিয়োগ করেছিল।
পুলিশি তদন্তে আকাশকে গ্রেপ্তার করা হয়েছে। এই পুরো জালিয়াতির ঘটনায় ব্যাংকের তিন কর্মচারীর ভূমিকাও সন্দেহজনক বলে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত এখনো চলছে।