দেবীপক্ষের আবহে তৈরি হচ্ছে মহালক্ষ্মী রাজযোগ, ৩ রাশির জীবনে আসছে পরিবর্তন

দেবীপক্ষের আবহে এবার মহালক্ষ্মী রাজযোগের বিশেষ প্রভাব পড়তে চলেছে বেশ কয়েকটি রাশির ওপর। দেবীপক্ষ শুরু হচ্ছে ২১ সেপ্টেম্বর থেকে, আর ২৮ সেপ্টেম্বর দেবীর বোধন দিয়ে শুরু হবে দুর্গোৎসব। প্রতি বছর এই সময়েই নবরাত্রি উৎসবও পালিত হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর চাঁদ তুলা রাশিতে প্রবেশ করবে, যেখানে আগেই অবস্থান করছেন গ্রহদের সেনাপতি মঙ্গল।

তুলা রাশিতে চাঁদ এবং মঙ্গলের এই সংযোগে তৈরি হবে শক্তিশালী মহালক্ষ্মী রাজযোগ, যা অত্যন্ত শুভ বলে বিবেচিত। জ্যোতিষীরা মনে করছেন, এই সময়ে মা লক্ষ্মী এবং মা দুর্গা— দুই দেবীর আশীর্বাদই সমস্ত রাশির ওপর থাকবে। তবে, বিশেষ করে কিছু রাশির জীবনে এর ইতিবাচক প্রভাব দেখা যাবে।

কোন কোন রাশির ভাগ্য চমকাবে?

  • তুলা রাশি: এই রাশির জাতক-জাতিকাদের জন্য মহালক্ষ্মী রাজযোগ অত্যন্ত লাভবান হবে। বিবাহিত জীবনে সুখ ও শান্তি ফিরে আসবে। স্বাস্থ্য ভালো থাকবে এবং বন্ধুদের সহযোগিতা পাবেন। মা দুর্গার কৃপায় জীবনের সমস্ত বাধা দূর হবে।
  • মকর রাশি: মকর রাশির জাতকদের জন্য আসছে ‘আচ্ছে দিন’। চাকরিক্ষেত্রে বড় ধরনের উন্নতি হতে পারে। কর্মক্ষেত্রে গুরুদায়িত্ব পেতে পারেন এবং পদোন্নতির সম্ভাবনা রয়েছে।
  • কুম্ভ রাশি: দুর্গাপূজার এই সময়ে কুম্ভ রাশির জাতকদের আর্থিক অবস্থার উন্নতি হবে। ভাগ্য আপনার সহায় থাকবে এবং ব্যবসায় ভালো মুনাফা লাভ করবেন। পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ আসবে। বন্ধুদের সঙ্গ পাবেন এবং জীবনে আনন্দের নতুন ঢেউ আসবে। এই সময়ে আপনি একাধিক বড় সুখবর পেতে পারেন এবং আপনার পার্টনারের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে।

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে তৈরি।)