রেললাইনে শুয়ে স্টান্ট! চলন্ত ট্রেনের নিচে রিল বানিয়ে প্রাণ বাজি রাখলেন যুবক! দেখুন ভাইরাল ভিডিও

জনপ্রিয়তা আর লাইকের লোভে এবার রেললাইনে শুয়ে ভয়ঙ্কর স্টান্ট দেখালেন এক যুবক। চলন্ত ট্রেনের নিচে শুয়ে রিল বানানোর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
সম্প্রতি এক্স হ্যান্ডেলে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, এক যুবক রেললাইনের উপর শুয়ে আছেন। তার পাশে দাঁড়িয়ে থাকা আরেক বন্ধু তাকে সাহায্য করছে এবং কিভাবে শুয়ে থাকলে বিপদ হবে না, তা বুঝিয়ে দিচ্ছে। দ্রুত গতিতে ট্রেনটি যুবকের শরীরের উপর দিয়ে চলে যায়। ট্রেন চলে যাওয়ার পর যুবকটি উত্তেজনায় লাফিয়ে ওঠে। ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে তা জানা যায়নি।
ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, “রিল বানানোর নেশায় লোকজন নিজেদের জীবন বাজি রাখছে। সরকারের উচিত এই ধরনের মানুষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা।” ভিডিওটি ইতিমধ্যেই চার লক্ষেরও বেশি মানুষ দেখেছেন। একজন মন্তব্য করেছেন, “রিলের নেশায় এদের মাথা খারাপ হয়ে গেছে।”
এই ভিডিওটি নজরে আসার পর ওয়েস্টার্ন রেলের পক্ষ থেকে কমেন্ট করে ঘটনার বিস্তারিত তথ্য দিয়ে তদন্তে সাহায্য করার অনুরোধ জানানো হয়েছে। এটি প্রথমবার নয়, এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। গত জুলাই মাসে ওড়িশাতেও একই ধরনের একটি ঘটনায় চলন্ত ট্রেনের নিচে শুয়ে রিল বানানোর জন্য তিন নাবালককে আটক করেছিল পুলিশ। সেই সময় এক নাবালক জানায় যে, ট্রেন এগিয়ে আসছিল দেখে তার বুক ধড়ফড় করছিল। কিন্তু হাজার হাজার লাইক পাওয়ার লোভে তারা এই ঝুঁকি নিয়েছিল।
এই ধরনের বিপজ্জনক স্টান্টগুলো জীবন নিয়ে ছেলেখেলা, যা শুধু নিজের নয়, অন্যদের জন্যও বিপদ ডেকে আনতে পারে। প্রশাসনের উচিত এসব ঘটনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া এবং মানুষকে সচেতন করা।
रील बनाने के चक्कर में लोग अपनी जान जोख़िम में डाल रहे हैं..!
सरकार को ऐसे वीडियो बनाने वाले पे सख़्त करवाई करनी चाहिए… pic.twitter.com/XY1Gq2MZFc
— निधि अम्बेडकर (@nidhiambedkar) September 7, 2025