“আমার মায়ের জীবন বিষিয়ে দিয়েছিল শানু,’ বিস্ফোরক মন্তব্যে রহস্য ফাঁস আয়ানের

শিল্পী কুমার শানু এবং অভিনেত্রী কুনিকা সদানন্দের সম্পর্ক নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন আয়ান লাল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, কুমার শানুর সঙ্গে তাঁর মা কুনিকের সম্পর্ক একসময় বিষিয়ে গিয়েছিল। আয়ান বলেন, “আমার মা এখনও শিল্পী হিসেবে কুমার শানুকে ভালোবাসেন, কিন্তু ব্যক্তি হিসেবে নয়।”
সিদ্ধার্থ কান্নানের সঙ্গে এক সাক্ষাৎকারে আয়ান নিজের এবং তাঁর মায়ের ব্যক্তিগত জীবনের অনেক অজানা কথা তুলে ধরেন। তিনি বলেন, অনেকে মনে করেন কুমার শানুর সঙ্গে কুনিকার সম্পর্ক ২৭ বছর ধরে ছিল, কিন্তু এটি ভুল। আসলে ২৭ বছর বয়সে কুনিকা শানুর প্রেমে পড়েছিলেন এবং সেই সম্পর্ক কয়েক বছর স্থায়ী হয়েছিল। কুনিকার যখন ৩৫ বছর বয়স, তখন আয়ানের জন্ম হয়।
‘স্ত্রী’র মতো থাকতেন কুনিকা
এর আগে এক সাক্ষাৎকারে কুনিকা নিজেও কুমার শানুর সঙ্গে তাঁর সম্পর্কের কথা স্বীকার করেছিলেন। তিনি জানিয়েছিলেন, তাঁরা একে অপরের সঙ্গে স্বামী-স্ত্রীর মতো থাকতেন। কুনিকা বলেছিলেন, “আমরা একটি শোতে পারফর্ম করার সময় জনসমক্ষে যাই। আমি শানুর পোশাক নির্বাচন করতাম। আমি ওর স্ত্রীর মতো থাকতাম এবং ও আমার স্বামীর মতো।”
তবে আয়ান জানান, সেই সম্পর্কটি শেষ পর্যন্ত তিক্ততায় পূর্ণ হয়ে গিয়েছিল। মায়ের এই সম্পর্ক নিয়ে জিজ্ঞাসা করলে কুনিকা জানান, কুমার শানু তাঁর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ ছিলেন। তবে সেই সম্পর্কটি বিষিয়ে গিয়েছিল, তাই তিনি আর এই ধরনের সম্পর্কে জড়াতে চান না। আয়ান আরও বলেন, তাঁর মা এখনও কুমার শানুর গান শোনেন। এটি থেকে বোঝা যায়, শিল্পী হিসেবে তিনি শানুকে আজও কতটা শ্রদ্ধা করেন, কিন্তু ব্যক্তি হিসেবে নয়।