ঐশ্বর্যের এই ভিডিয়ো দেখে চোখে জল আসছে ভক্তদের, অভিষেকের জন্য এত বড় স্বার্থত্যাগ

বেশ কিছুদিন ধরেই বলিউড জুড়ে গুঞ্জন চলছে যে ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের দাম্পত্য জীবনে নাকি ফাটল ধরেছে। বিচ্ছেদের খবরও হাওয়ায় ভাসছে। এর মাঝেই সম্প্রতি ভাইরাল হয়েছে একটি পুরনো ভিডিও, যা দেখে ঐশ্বর্যর ভক্তদের চোখ ভিজে আসছে। এই ভিডিওটি আবারও প্রমাণ করে দিয়েছে যে ঐশ্বর্য অভিষেকের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছেন।

‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে ঐশ্বর্য কেন অভিনয় করেননি?
ফারাহ খান পরিচালিত ব্লকবাস্টার ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’-এ শাহরুখ খানের বিপরীতে দীপিকা পাড়ুকোনের চরিত্রে প্রথম পছন্দ ছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। কিন্তু শেষ মুহূর্তে তিনি সেই অফার ফিরিয়ে দেন। এর কারণ কী ছিল? ভাইরাল হওয়া ভিডিওতে ঐশ্বর্যকে বলতে শোনা যায়, “ওই ছবিতে আমি অভিষেকের বিপরীতে ছিলাম না। অন্য কারও বিপরীতে আমাকে কাস্ট করা হলে সেটা আমাদের জন্য খুবই অদ্ভুত হতো। সেই কারণেই ছবিটি ছেড়ে দিই।”

ভক্তদের ক্ষোভ ও ভালোবাসা
ঐশ্বর্যের এই ত্যাগ দেখে তাঁর ভক্তরা হতাশ এবং আবেগে আপ্লুত। অনেকেই বলছেন, “আপনার জন্য খারাপ লাগছে। শুধুমাত্র স্বামীর কেরিয়ারকে অগ্রাধিকার দিতে এত বড় সিদ্ধান্ত! মেনে নিতে পারলাম না।” আরেকজন ভক্ত মন্তব্য করেছেন, “কেন এত ত্যাগ? আপনার ত্যাগের মূল্য কি ওরা দিতে পেরেছে?”

ঐশ্বর্য বরাবরই ব্যক্তিগত জীবন নিয়ে চুপ থাকতে পছন্দ করেন। সাংসারিক অশান্তি এবং বিচ্ছেদের গুঞ্জন নিয়ে চতুর্দিকে তোলপাড় হলেও, তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। এই পুরনো ভিডিওটি থেকে বোঝা যায়, স্বামীর জন্য তিনি কতটা ত্যাগ স্বীকার করতে পারেন।