এবার জনগণনায় দিতে হবে ৪০টি উত্তর! কোন নতুন ৭টি প্রশ্ন যোগ করল কেন্দ্র? জানুন একনজরে

পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জনগণনার প্রক্রিয়া। ঘরে বসে সেলফ এনুমারেশনের সময়সীমা শেষ হওয়ার পর এবার সরাসরি বাড়ি বাড়ি গিয়ে সেনসাসের কাজ শুরু করবেন সরকারি কর্মীরা। আর ঠিক তার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে প্রকাশ্যে এল জনগণনার দীর্ঘ তালিকা। এতদিন ৩৩টি প্রশ্নের উত্তর দিতে হলেও, এবারের ডিজিটাল জনগণনায় সেই সংখ্যা বাড়িয়ে করা হয়েছে মোট ৪০টি। অর্থাৎ নতুন করে যুক্ত হয়েছে আরও ৭টি প্রশ্ন।

তোরজোড়ের এই পর্বে জনগণনায় অংশ নেওয়ার আগে কোন কোন প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে, তা একনজরে জেনে নেওয়া অত্যন্ত জরুরি।

জনগণনায় কোন কোন ৪০টি প্রশ্ন করা হবে?

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, এবারের জনগণনায় যে প্রশ্নগুলি করা হবে, তার একটি সম্পূর্ণ তালিকা নিচে দেওয়া হলো:

  1. জনগণনায় অংশ নেওয়া ব্যক্তির নাম

  2. পরিবারের প্রধানের সঙ্গে তাঁর সম্পর্ক

  3. তাঁর লিঙ্গ

  4. জন্মতারিখ ও বয়স

  5. জন্মের স্থান

  6. বর্তমান বৈবাহিক অবস্থা

  7. বিয়ের সময় বয়স

  8. স্বামী বা স্ত্রীর নাম

  9. নাগরিকত্ব

  10. ধর্ম কী?

  11. তফসিলি জাতি (SC)/তফসিলি উপজাতি (ST)/জাতি

  12. বাবার তথ্য

  13. মায়ের তথ্য

  14. শেষ কোথায় বসবাসের জায়গা

  15. স্থানান্তরিত হওয়ার কারণ

  16. শেষবার স্থানান্তরিত হওয়ার পর নতুন জায়গায় কত বছর ধরে বসবাস করছেন?

  17. স্থায়ী বসবাসের ঠিকানা কী?

  18. বর্তমানে জীবিত সন্তানের সংখ্যা (বিবাহিত, বিধবা, বিবাহবিচ্ছিন্ন ও পৃথক বসবাসকারী মহিলাদের ক্ষেত্রে)

  19. জীবনে মোট কতজন জীবিত সন্তানের জন্ম দিয়েছেন (বর্তমানে বিবাহিত, বিধবা, বিবাহবিচ্ছিন্ন ও পৃথক বসবাসকারী মহিলাদের ক্ষেত্রে)

  20. গত এক বছরে জীবিত সন্তানের জন্ম দিয়েছেন কি না এবং সংখ্যা (বর্তমানে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে)

  21. মাতৃভাষা ও অন্য কী কী ভাষা জানেন

  22. প্রতিবন্ধকতা সংক্রান্ত তথ্য

  23. সাক্ষরতা ও ডিজিটাল সাক্ষরতার অবস্থা

  24. শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির হার বা অবস্থা

  25. সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা

  26. গত এক বছরে কাজ করেছেন কি না

  27. অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন

  28. পেশা

  29. শিল্প, ব্যবসা বা পরিষেবার ধরন

  30. কাজের শ্রেণি

  31. অর্থনৈতিক নয়, এমন কার্যকলাপ

  32. কাজ খোঁজা চলছে কি না

  33. কাজের জায়গায় যাতায়াতের তথ্য

  34. কোভিড-১৯ টিকাকরণের স্থান

  35. মোট কতগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে

  36. মোবাইল নম্বর (যদি থাকে)

  37. [Aadhaar Redacted]

  38. ভোটার আইডি নম্বর

  39. পাসপোর্ট নম্বর (যদি থাকে)

  40. ড্রাইভিং লাইসেন্স (যদি থাকে)

এবারের জনগণনার বিশেষত্ব

মাথায় রাখতে হবে, এবারের জনগণনা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। শুধু তাই নয়, স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথমবার জনগণনায় নির্দিষ্টভাবে জাতির তথ্যও সংগ্রহ করা হচ্ছে। ঘরে বসে অনলাইনে ফর্ম ফিলাপ হোক বা সরকারি কর্মীরা বাড়ি আসুক—আগেকার ৩৩টি প্রশ্নের সঙ্গে এই নতুন সংযোজিত তথ্যগুলি সঠিকভাবে প্রস্তুত রাখলে জনগণনার কাজ অত্যন্ত সহজেই সম্পন্ন করা সম্ভব হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *