১৫ দিন স্বামীকে, ১৫ দিন বয়ফ্রেন্ডকে ‘দেওয়ার’ অদ্ভুত প্রস্তাব! মহিলার কথা শুনে স্তম্ভিত গোটা গ্রাম….

উত্তরপ্রদেশের রামপুর জেলায় একটি পারিবারিক বিবাদ মীমাংসার জন্য গ্রাম পঞ্চায়েত বসেছিল। কিন্তু সেখানে এক মহিলার অদ্ভুত প্রস্তাব শুনে সবাই অবাক হয়ে যায়। তিনি বলেন, তিনি স্বামী এবং প্রেমিক— উভয়ের সঙ্গেই থাকতে চান এবং এর জন্য মাসের অর্ধেক সময় স্বামীর সঙ্গে আর বাকি অর্ধেক সময় প্রেমিকের সঙ্গে কাটাবেন।

প্রায় দেড় বছর আগে আজিমনগরের এক তরুণীর বিয়ে হয় পাশের গ্রামে। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই তার পাশের গ্রামের এক যুবকের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। তিনি বারবার বাড়ি ছেড়ে ওই প্রেমিকের কাছে পালিয়ে যেতেন। গতবার যখন স্বামী তাকে ফিরিয়ে আনতে যান, তখন তিনি ফিরে আসতে সরাসরি অস্বীকার করেন।

এই পরিস্থিতিতে দুই পরিবারের সম্মতিতে গ্রাম পঞ্চায়েত ডাকা হয়। গ্রামবাসী এবং পঞ্চায়েতের প্রবীণ সদস্যরা সবাই উপস্থিত ছিলেন। সেখানেই ওই মহিলা অকপটে ঘোষণা করেন, তিনি দু’জনকেই চান।

মহিলার এই অদ্ভূত প্রস্তাবে পঞ্চায়েত একেবারে হতভম্ব হয়ে যায়। তখন স্বামী হাত জোড় করে স্ত্রীকে বলেন, “তুমি আমাকে মাফ করো, প্রেমিকের সঙ্গেই থাকো।”

স্বামীর এই কথা শুনে গ্রামবাসীরাও হতবাক হয়ে যান। এমন অস্বাভাবিক প্রস্তাব কীভাবে গ্রহণযোগ্য হতে পারে, তা নিয়ে সবাই প্রশ্ন তোলেন। বর্তমানে পরিস্থিতি অনিশ্চিত। স্বামী আর এই সম্পর্ক রাখতে রাজি নন, আর স্ত্রী নিজের দাবিতে অটল। গ্রাম পঞ্চায়েতের সদস্যরা জানান, তারা জীবনে এমন কোনো সমস্যার সমাধান করেননি। এই ঘটনাটি এখন পুরো গ্রামে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে।