প্রেমিককে নিয়ে হোটেলে স্ত্রী, ভিডিও পোস্ট করলেন খোদ হিরো আলম

বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম এবং তাঁর তৃতীয় স্ত্রী রিয়া মণির সম্পর্কের টানাপোড়েন আবারও জনসমক্ষে এসেছে। জুলাই মাসে যখন তাঁরা বিচ্ছেদের দ্বারপ্রান্ত থেকে আবারও একসঙ্গে থাকার ঘোষণা করেছিলেন, তখন অনেকেই ভেবেছিলেন এই আলোচিত জুটির দাম্পত্য জীবনে স্থিতি এসেছে। কিন্তু সম্প্রতি হিরো আলমের একের পর এক ফেসবুক পোস্ট এবং রিয়া মণির ডিভোর্সের ঘোষণা সেই ধারণা পাল্টে দিয়েছে।
হিরো আলম তাঁর ফেসবুক অ্যাকাউন্টে একাধিক পোস্টে অভিযোগ করেছেন যে, তাঁর স্ত্রী রিয়া মণি কক্সবাজারে তাঁর প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে রাত কাটিয়েছেন। তিনি কিছু ছবি এবং একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, “রিয়া মনি ম্যাক্স অভি ছবি আবারও কট খাইলেন। তারা বর্তমানে কক্সবাজার হোটেলে আছেন।” অন্য একটি পোস্টে তিনি আরও গুরুতর অভিযোগ এনেছেন, “রিয়া মনি মাঝে মাঝে হোটেলে রাত কাটাতেন আমাকে ডিভোর্স না দিয়ে। অবৈধ পরকীয়া করে আবারও তার প্রমাণ হলো।”
এদিকে, হিরো আলমের এই অভিযোগের পরপরই রিয়া মণি সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে তিনি হিরো আলমকে ডিভোর্স দিচ্ছেন। ম্যাক্স অভির সঙ্গে কক্সবাজারে থাকার কথা স্বীকার করে তিনি বলেন, “একটা কাজে কক্সবাজারে গিয়েছিলাম। তবে এখন ঢাকায় আছি। হিরো আলমের সঙ্গে সংসার করার মতো অবস্থা আর নেই।” রিয়া মণি অভিযোগ করেছেন যে, হিরো আলম তাঁর প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন এবং তাঁর মধ্যে কোনো পরিবর্তন আসেনি। তিনি বলেন, “সে আত্মহত্যার নাটক করেছে, আমি তাঁর কাছে ফিরে গেলাম, গিয়ে দেখি তাঁর মধ্যে কোনো পরিবর্তন নেই। সে আগের মতোই আছে। একবার মিথিলার কাছে যায়, একবার ইতির কাছে যায়।” এসব কারণে তিনি আইনি প্রক্রিয়ায় ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন।
হিরো আলম ও রিয়া মণির দাম্পত্য কলহ নতুন কিছু নয়। হিরো আলমের বাবার মৃত্যুর পর তাঁদের সম্পর্কে দূরত্ব সৃষ্টি হয়। সেই সময় রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে হিরো আলম মামলাও করেছিলেন, যার ফলে রিয়াকে গ্রেফতারও হতে হয়েছিল। পরে অবশ্য তিনি জামিনে মুক্তি পান। বাবার অসুস্থতার সময় পাশে না থাকার অভিযোগে হিরো আলম এক সময় সংসার না করার ঘোষণা করেছিলেন এবং হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যারও চেষ্টা করেছিলেন বলে জানা যায়। সে সময় রিয়া মণি তাঁর পাশে দাঁড়িয়েছিলেন, তাঁর যত্ন নিয়েছিলেন এবং তাঁকে সুস্থ করে তুলেছিলেন। কিন্তু এই নতুন বিতর্কের ফলে তাঁদের সম্পর্ক আবারও ভাঙনের মুখে।
ডিভোর্সের বিষয়ে হিরো আলম জানিয়েছেন, তিনি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না। তবে তিনি শীঘ্রই সাংবাদিক সম্মেলন করে সবকিছু জানাবেন বলে জানিয়েছেন। এই আলোচিত দম্পতির সম্পর্কের নতুন মোড় এখন টক অব দ্য কান্ট্রি।