বাবা ভাঙ্গার নতুন ভবিষ্যদ্বাণী, আগস্টে ‘ডবল ফায়ার’ ও চাঞ্চল্যকর সত্য

জুলাই মাসে রাশিয়ায় ভয়ংকর ভূমিকম্প এবং এরপর জাপান ও আলাস্কায় সুনামির ঘটনায় বুলগেরিয়ার ভবিষ্যৎদ্রষ্টা বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী সত্যি হওয়ার পর এবার আগস্ট মাসের ভবিষ্যদ্বাণী নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বাবা ভাঙ্গার মতে, চলতি আগস্ট মাসেই পৃথিবীতে ‘ডবল ফায়ার’-এর ঘটনা ঘটবে এবং এমন কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে আসবে যা মানবজাতি কখনও জানতে চায়নি।
১৯৯৬ সালে প্রয়াত হলেও বাবা ভাঙ্গা তার মৃত্যুর আগে অনেক ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন। তার অনেক কথাই পরবর্তীতে সত্যি হয়েছে। এবার আগস্ট মাস নিয়ে করা তার ভবিষ্যদ্বাণীগুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে।
‘ডবল ফায়ার’ কী?
বাবা ভাঙ্গা বলে গিয়েছিলেন, আগস্ট মাসে পৃথিবীতে ‘ডবল ফায়ার’ দেখা দেবে। একটি আগুন আকাশ থেকে নেমে আসবে এবং আরেকটি পৃথিবী থেকে উঠবে। এই ‘ডবল ফায়ার’ এর প্রকৃত অর্থ কী, তা স্পষ্ট নয়। তবে অনেকেই অনুমান করছেন, পৃথিবী থেকে আগুন ওঠার বিষয়টি দাবানল হতে পারে। ইতিমধ্যেই ফ্রান্সে ২৭ হাজার একরেরও বেশি জমিতে দাবানল ছড়িয়ে পড়েছে। আবার কেউ কেউ মনে করছেন, এটি কোনো ভয়ংকর আগ্নেয়গিরির বিস্ফোরণ হতে পারে। অন্যদিকে, আকাশ থেকে আগুন নেমে আসার বিষয়টি উল্কাপাত হতে পারে বলে মনে করা হচ্ছে।
চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
বাবা ভাঙ্গার আরেকটি ভবিষ্যদ্বাণী হলো, এই মাসেই মানবজাতি এমন কিছু জ্ঞান বা তথ্য সম্পর্কে অবগত হবে, যা তারা কখনও জানতে চায়নি। অর্থাৎ, এমন কোনো সত্য সামনে আসবে যা সকলকে চমকে দেবে এবং যা লুকানো সম্ভব হবে না। এই বিষয়ে বিশেষজ্ঞদের ধারণা, এটি বায়োটেকনোলজি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্রান্ত কোনো বড় আবিষ্কার হতে পারে।
হাত ভেঙে দুই টুকরো
বাবা ভাঙ্গার আরও একটি অদ্ভুত ভবিষ্যদ্বাণী হলো, “হাত ভেঙে দুই টুকরো হবে, এবং তারা নিজ নিজ পথে চলবে।” এই কথাটি দিয়ে তিনি হয়তো ন্যাটো বা ইউরোপিয়ান ইউনিয়নের মতো কোনো বড় জোট ভেঙে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন বলে মনে করা হচ্ছে।
এছাড়াও, বাবা ভাঙ্গা এই বছর ইউরোপের জনসংখ্যা হ্রাস এবং এলিয়েনদের সঙ্গে মানবজাতির যোগাযোগ স্থাপনেরও ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন।