ভোটার তালিকায় আপনার নাম আছে তো?-মোবাইলেই চেক করুন এই পদ্ধতিতে

বিহারে ‘সিআর’ (Special Summary Revision) প্রক্রিয়ার পর ৬৫ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়া নিয়ে দেশজুড়ে তোলপাড় চলছে। স্বয়ং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়ার অভিযোগ ঘিরে লালু পুত্র এবং নির্বাচন কমিশনের মধ্যে তীব্র দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে, পশ্চিমবঙ্গেও বিজেপির পক্ষ থেকে ‘সিআর’-এর দাবি তোলায় অনেকের মধ্যেই ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। যদি বাংলায় সত্যিই ‘সিআর’ প্রক্রিয়া শুরু হয়, তবে কীভাবে খসড়া তালিকায় নিজের নাম খুঁজে পাবেন, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন। নিচে সেই প্রক্রিয়া বিশদভাবে আলোচনা করা হলো।
খসড়া ভোটার তালিকায় নাম খোঁজার পদ্ধতি:
১. অনলাইনের মাধ্যমে ডাউনলোড করে:
প্রথমে আপনাকে https://voters.eci.gov.in/download-eroll লিঙ্কে ক্লিক করতে হবে।
এরপর আপনার রাজ্য, জেলা, বিধানসভা কেন্দ্র, ভাষা এবং ‘SIR 2025’ নির্বাচন করে ক্যাপচা পূরণ করুন।
নির্দিষ্ট পার্ট নম্বর (এলাকার অংশ) এবং পার্ট নাম নির্বাচন করতে হবে।
‘ডাউনলোড’ অপশনে ক্লিক করলেই সম্পূর্ণ খসড়া ভোটার তালিকা ডাউনলোড হয়ে যাবে।
ডাউনলোড করা তালিকায় ক্রমিক সংখ্যা অনুযায়ী আপনি আপনার নাম খুঁজে নিতে পারবেন।
২. সরাসরি অনলাইনে নাম খুঁজতে:
https://www.nvsp.in ওয়েবসাইটে যান।
‘ভোটার লিস্ট সার্চ’ (Search in Electoral Roll) অপশনে ক্লিক করুন।
আপনার নাম, বয়স এবং জেলা নির্বাচন করে ‘সার্চ’ করুন।
বুথ, সিরিয়াল নম্বর এবং EPIC নম্বর মিলে গেলে আপনি আপনার নাম খুঁজে পাবেন।
৩. মোবাইল অ্যাপ ব্যবহার করে:
‘ভোটার হেল্পলাইন অ্যাপ’ ডাউনলোড করুন।
‘ভোটার তালিকায় নাম অনুসন্ধান করুন’ অপশনে ক্লিক করুন।
আপনার নাম অথবা EPIC নম্বর ব্যবহার করে সার্চ করুন।
৪. SMS এর মাধ্যমে তথ্য পেতে:
আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে EPIC (আপনার EPIC নম্বর) টাইপ করুন।
এই মেসেজটি 7738299899 নম্বরে পাঠান।
যদি আপনার নাম ভোটার তালিকায় থাকে, তাহলে স্বয়ংক্রিয়ভাবে SMS এর মাধ্যমে প্রয়োজনীয় তথ্য আপনার মোবাইলে চলে আসবে।
ভোটার তালিকায় নাম যাচাই করার সার্বিক পদ্ধতি:
প্রথমে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://www.eci.gov.in/ -তে যান।
হোমপেজের নিচের দিকে ‘Electors’ অংশে ‘Search Name in Voter list’ অপশনে ক্লিক করুন।
একটি নতুন পেজ খুলবে যেখানে আপনাকে আপনার ভোটার আইডি কার্ডের নম্বর (EPIC নম্বর) এবং রাজ্য নির্বাচন করতে হবে। ভাষা পরিবর্তন করার বিকল্পও থাকবে। ক্যাপচা পূরণ করে ‘Search’ বাটনে ক্লিক করুন।
যদি ‘Search by EPIC’ থেকে নাম খুঁজে না পান, তাহলে ‘Search by Details’ (নাম, পিতার নাম, বয়স, ঠিকানা দিয়ে সার্চ) অথবা ‘Search by Mobile’ অপশনে ক্লিক করতে পারেন।
এই নিয়মগুলি অনুসরণ করলেই আপনি আপনার ভোটার কার্ড সংক্রান্ত যাবতীয় তথ্য দেখতে পাবেন।
চূড়ান্ত ভোটার তালিকা তৈরির কাজ শুরু হওয়ার আগে নির্ধারিত সময়ের মধ্যেই ভোটার তালিকায় নাম তোলা বা সংশোধনের কাজ সেরে ফেলা অত্যন্ত জরুরি। অনলাইনেও নির্বাচন কমিশনের ওয়েবসাইট voterportal.eci.gov.in-এ গিয়ে ভোটার তালিকায় নাম তোলা বা সংশোধন করা সম্ভব।