ফুলশয্যার রাতে প্রেগন্যান্সি কিট নিয়ে এল বর, রেগে লাল কনে, তারপর যা ঘটল জানলে অবাক হবেন

উত্তরপ্রদেশের রামপুর জেলার এক গ্রামে বিয়ের রাতেই ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা, যা মুহূর্তেই নাটকীয় মোড় নিল। নববিবাহিত দম্পতির ‘সুহাগরাত’ কার্যত এক পারিবারিক হট্টগোলে পরিণত হয়, যখন বর তার নতুন স্ত্রীকে একটি গর্ভাবস্থা পরীক্ষার কিট উপহার দেন। এই কাণ্ডে ক্ষুব্ধ নববধূ সঙ্গে সঙ্গেই ফোন করেন তার বাবাকে। এরপর দুই পরিবারের মধ্যে তীব্র বাকবিতণ্ডা, গ্রামের পঞ্চায়েত ও অবশেষে বরের ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে ঘটনার নিষ্পত্তি ঘটে, যা যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়!

ঘটনার সূত্রপাত হয় বিয়ের পর। নববধূ ক্লান্তি এবং তীব্র গরমের কারণে মাথা ঘোরার কথা জানান। বর তার বন্ধুদের কাছে এই বিষয়টি উল্লেখ করলে, বন্ধুরা মজার ছলে বলে যে এটি প্রেগন্যান্সির লক্ষণও হতে পারে। বন্ধুদের এই কথা শুনেই বরের মনে ‘সন্দেহ’ দানা বাঁধে। এরপর বর স্থানীয় একটি মেডিকেল স্টোর থেকে তড়িঘড়ি একটি প্রেগন্যান্সি টেস্ট কিট সংগ্রহ করেন এবং রাতের বেলা সেটি নববধূকে দেন।

বিয়ের প্রথম রাতেই এমন অপ্রত্যাশিত ও অপমানজনক আচরণে নববধূ প্রচণ্ড ক্ষুব্ধ হন। তিনি সঙ্গে সঙ্গেই তার বাবা-মাকে ফোন করে জানান যে তার স্বামী তাকে সন্দেহ করছে এবং অপমান করেছে। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই দুই পরিবারের সদস্যরা নববধূর শ্বশুরবাড়িতে উপস্থিত হন। শুরু হয় তীব্র বাকবিতণ্ডা এবং উচ্চস্বরে তর্কাতর্কি। পরিস্থিতি ক্রমশ ঘোলাটে হতে দেখে গ্রামের প্রবীণ ব্যক্তিরা এগিয়ে আসেন এবং একটি পঞ্চায়েত বসান। প্রায় দুই ঘণ্টা ধরে চলে আলোচনা ও বোঝাপড়া।

দীর্ঘ আলোচনার পর অবশেষে বর তার ভুল স্বীকার করে নববধূর কাছে ক্ষমা চান। তিনি বলেন, “আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। বন্ধুরা বলেছিল, আমিও ভেবেছিলাম মাথা ঘোরার কারণ অন্য কিছু হতে পারে।” বরের ক্ষমা চাওয়ার পর এবং পরিস্থিতি বুঝে কনের পরিবারও শান্ত হয়। শেষ পর্যন্ত উভয় পক্ষই বিষয়টি মিটমাট করে নেয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ঘটনাটি গ্রামে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং আলোচনার বিষয় হয়ে উঠেছে।