TCS-এর স্টক ২% ডাউন, জেনেনিন এই শেয়ার নিয়ে কী করা উচিত?

দেশের প্রথম সারির তথ্যপ্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস)-এর চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের (এপ্রিল-জুন ২০২৫) আর্থিক রিপোর্ট প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার। রিপোর্ট অনুযায়ী, টিসিএস-এর নেট প্রফিট ৬ শতাংশ বেড়ে ১২ হাজার ৭৬০ কোটি টাকা হয়েছে, যা গত বছরের একই সময়ের ১২ হাজার ৪০০ কোটি টাকার তুলনায় বেশি। একই সময়ে রেভিনিউ ১.৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৩ হাজার ৪৩৭ কোটি টাকা। এই ভালো ফিনান্সিয়াল রেজাল্ট সত্ত্বেও, টিসিএস-এর শেয়ারের দাম শুক্রবার প্রায় ২ শতাংশ কমে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ডিভিডেন্ড ঘোষণা, তবে কর্মীদের বেতন বৃদ্ধি নেই
আর্থিক রিপোর্ট প্রকাশের পাশাপাশি, টিসিএস তাদের শেয়ারহোল্ডারদের জন্য শেয়ার প্রতি ১১ টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে। এটি বিনিয়োগকারীদের জন্য একটি ইতিবাচক দিক। তবে, কর্মীদের বেতন বৃদ্ধির কোনো ঘোষণা সংস্থার পক্ষ থেকে করা হয়নি, যা কিছুটা হতাশা তৈরি করেছে।

বিশেষজ্ঞদের বিশ্লেষণ ও স্টকের গতিবিধি
টিসিএস-এর আর্থিক পারফরম্যান্স নিয়ে বাজার বিশেষজ্ঞদের মধ্যে ভিন্ন মত দেখা গেছে।

এসএমসি গ্লোবাল সিকিউরিটিজ়ের সিনিয়র রিসার্চ অ্যানালিস্ট সীমা শ্রীবাস্তব বলেছেন, “চলতি অর্থবর্ষের প্রথম কোয়ার্টারে টিসিএস-এর পারফরম্যান্স স্টেডি রয়েছে। নেট প্রফিট এবং রেভিনিউ বেড়েছে। এআই, ক্লাউড এবং সাইবার সিকিউরিটি ক্ষেত্রে সংস্থার ব্যবসার পরিধি বিস্তৃত হয়েছে। আগামী দিনেও সেই বৃদ্ধি বজায় থাকার সম্ভাবনা প্রবল।”

লক্ষ্মীশ্রী ইনভেস্টমেন্টের রিসার্চ প্রধান অংশুল জৈন অবশ্য মনে করছেন, “টিসিএস-এর শেয়ার গত ১১ মাস ধরে টাইট রেঞ্জে রয়েছে, ৩,৫৮০ থেকে ৩,৩৬০-এর মধ্যে তা ঘোরাফেরা করছে।”

ব্রোকারেজ সংস্থাগুলির পরামর্শ ও টার্গেট প্রাইস
আর্থিক ফলাফল প্রকাশের পর ব্রোকারেজ সংস্থাগুলি টিসিএস স্টক নিয়ে তাদের পরামর্শ জানিয়েছে:

নুভামা এই স্টকে ‘বাই’ রেটিং বজায় রেখেছে, তবে তাদের টার্গেট প্রাইস ৪ হাজার ৫০ টাকা থেকে কমিয়ে ৩ হাজার ৯৫০ টাকা করেছে।

অপর ব্রোকারেজ সংস্থা অ্যান্টিক-ও ‘বাই’ রেটিং দিয়েছে, কিন্তু তাদের টার্গেট প্রাইস অতীতের থেকে ৩ শতাংশ কমে ৩ হাজার ৭২৫ টাকা রেখেছে।

মোতিলাল অসওয়াল দীর্ঘমেয়াদে এই স্টকে ‘বাই’ রেটিং বজায় রেখেছে এবং তাদের টার্গেট প্রাইস ৩ হাজার ৮৫০ টাকা রেখেছে।

অর্থাৎ, বেশিরভাগ ব্রোকারেজ সংস্থা স্টকটি কেনার পরামর্শ দিলেও, তাদের টার্গেট প্রাইস কিছুটা কমিয়েছে, যা বর্তমান বাজার পরিস্থিতির প্রতিফলন হতে পারে।

চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের ফলাফল ভালো হওয়া সত্ত্বেও, বৃহস্পতিবার টিসিএস-এর স্টকের দাম প্রায় ফ্ল্যাট ছিল, এবং শুক্রবার প্রায় ২ শতাংশ কমে গেছে। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীরা টিসিএস স্টক নিয়ে কী পদক্ষেপ নেন, সেটাই এখন দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *