বৃষ্টির দিনে মাত্র ১০ মিনিটেই তৈরি করুন ‘ইলিশ রোস্ট’, এর স্বাদ মুখে লেগে থাকবে টানা ৭দিন! শিখেনিন

সরষে ইলিশ বা ইলিশ ভাঁপা বাঙালি হেঁশেলের অতি পরিচিত পদ। কিন্তু ইলিশ মাছের রোস্ট কি কখনও চেখে দেখেছেন? মা-ঠাকুমাদের হেঁশেল থেকে উঠে আসা এই নতুন স্বাদের ইলিশ রান্নার পদটি কিন্তু তৈরি করা অত্যন্ত সহজ এবং স্বাদেও অতুলনীয়। চলুন জেনে নেওয়া যাক এই জিভে জল আনা ‘ইলিশ রোস্ট’ তৈরির পদ্ধতি।

যা যা লাগবে:

ইলিশ মাছ: ৮-১০ টুকরো
পেঁয়াজ বাটা: বড়ো ২ টি
আদা বাটা: ১ টেবিল চামচ
রসুন বাটা: ২ চা চামচ
লঙ্কাগুঁড়ো: রুচি অনুযায়ী
ভিনিগার: ২ টেবিল চামচ অথবা পাতিলেবুর রস: ১ টি
থ্যাঁতলানো দারচিনি: ১ ইঞ্চি
লবঙ্গ: ২ টি
এলাচ: ২ টি
তেল: ৩ টেবিল চামচ
তেজপাতা: ২ টি
নুন ও চিনি: স্বাদমতো
ধনেপাতা কুচি: পরিবেশনের জন্য (ঐচ্ছিক)
এভাবে তৈরি করুন:

১. প্রথমে মাছের টুকরোগুলি ভালো করে ধুয়ে নিন।
২. একটি পাত্রে ধুয়ে রাখা মাছের সঙ্গে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লঙ্কাগুঁড়ো, ভিনিগার (অথবা পাতিলেবুর রস) এবং স্বাদমতো নুন দিয়ে ভালো করে মেখে প্রায় ১৫-২০ মিনিট রেখে দিন।
৩. একটি কড়াইতে তেল গরম করুন। তেল গরম হলে তাতে থ্যাঁতলানো দারচিনি, লবঙ্গ, এলাচ এবং তেজপাতা ফোড়ন দিন। সুন্দর গন্ধ বের হলে আন্দাজমতো চিনি যোগ করুন।
৪. চিনি বাদামি রং ধারণ করলে মাছের মিশ্রণটি কড়াইতে ঢেলে দিন।
৫. এবার আঁচ কমিয়ে ঢেকে রান্না করুন।
৬. কিছুক্ষণ পর ঢাকা খুলে সাবধানে মাছের টুকরোগুলি উলটে দিন, যাতে দু’পাশই সমানভাবে সেদ্ধ হয় এবং মশলা ভালোভাবে মাছের গায়ে লেগে যায়।
৭. জল শুকিয়ে তেল বেরিয়ে এলে বুঝবেন রান্না প্রস্তুত।
৮. সবশেষে নামিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু ইলিশ রোস্ট।

এই রেসিপিটি আপনার হেঁশেলে ইলিশ মাছের স্বাদকে এক নতুন মাত্রা দেবে। আসন্ন উৎসবের মরসুমে কিংবা যেকোনো ছুটির দিনে পাতে পড়ুক এই অসাধারণ পদ!