Gold: সোনার দামে ফের বড় বদল, জেনেনিন আজ কলকাতায় ১০ গ্রাম সোনার দাম কত?

গতকালের স্বল্প স্বস্তি উধাও! মঙ্গলবার কিছুটা সস্তা হলেও, বুধবার ফের ঊর্ধ্বমুখী হয়েছে সোনার বাজার। কলকাতার বুলিয়ন মার্কেটে আজ এক ধাক্কায় বেড়ে গেল হলুদ ধাতুর দাম, যা ক্রেতাদের কপালে ফেলছে চিন্তার ভাঁজ। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম এখন প্রায় লাখ টাকা ছুঁইছুঁই, আর ২৪ ক্যারেট তো ইতিমধ্যে লাখের গণ্ডি পেরিয়ে গেছে অনেকটা।
আজকের বাজার দর (কলকাতা):
২২ ক্যারেট সোনা:
প্রতি গ্রাম: ৯,২৫০ টাকা (গতকাল ছিল ৯,২০০ টাকা)।
১০ গ্রাম: ৯২,৫০০ টাকা (গতকাল ছিল ৯২,০০০ টাকা)।
২৪ ক্যারেট সোনা:
প্রতি গ্রাম: ১০,০৯১ টাকা (গতকাল ছিল ১০,০৩৭ টাকা)।
১০ গ্রাম: ১,০০,৯১০ টাকা (গতকাল ছিল ১,০০,৩৭০ টাকা)।
পরিসংখ্যান স্পষ্ট, গতকালের তুলনায় আজ ২২ এবং ২৪ ক্যারেট উভয় প্রকার সোনায় প্রতি ১০ গ্রামে যথাক্রমে ৫০০ টাকা এবং ৫৪০ টাকা বৃদ্ধি পেয়েছে।
গত কয়েক মাস ধরেই সোনার দামে এই ওঠানামা চলছে। গত মার্চ মাসেও দামের এই অস্থিরতা দেখা গিয়েছিল। এর আগে, গত বছর অগাস্ট-সেপ্টেম্বর মাসে সোনার দাম অনেকটাই কমেছিল, যা বিনিয়োগকারীদের জন্য সুযোগ এনে দিয়েছিল। তবে, বর্তমান পরিস্থিতি বিনিয়োগ এবং অলঙ্কার কেনা – উভয় ক্ষেত্রেই বিচক্ষণতার দাবি রাখছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা এবং সরবরাহ, ভূ-রাজনৈতিক অস্থিরতা, মুদ্রাস্ফীতির চাপ এবং ডলারের বিনিময় হারের ওঠানামার প্রভাব পড়ছে স্থানীয় বাজারে। পুজোর মরসুমের আগে সোনার এই অস্থির দাম গ্রাহকদের কিছুটা উদ্বেগে রাখছে।
আপনার হাতের মুঠোয় সোনার দাম জানতে, এখন আর দোকানে যাওয়ার প্রয়োজন নেই। ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনার প্রতিদিনের রেট জানতে, আপনি ৮৯৫৫৮৮৪৪৩৩ নম্বরে একটি মিসড কল দিতে পারেন। কিছুক্ষণের মধ্যেই এসএমএসের মাধ্যমে আপনার ফোনে চলে আসবে সর্বশেষ তথ্য।