‘অর্জুনের সাংসদ তহবিলের টাকায় কাজ হবে না জগদ্দলে’, ভাইরাল অডিওতে হুমকি TMC বিধায়কের

সোমনাথ সায়েম হলেন জগদ্দলের বিধায়ক। আজকাল একটি অডিও ক্লিপকে কেন্দ্র করে তিনি বেশ চর্চার মধ্যে রয়েছেন। দাবি করা হচ্ছে , ওই অডিও ক্লিপটিতে এনজন লোকের আওয়াজ সোনা যায় যে হুমকি দিচ্ছে ,সেটি নাকি বিধায়ক সোমনাথ শ্যামের গলা। কিন্তু তার গলা কিনা সে নিয়ে এখনো কোনো পুষ্টি হয়নি।আর অডিওটিতে জেক হুমকি দিচ্ছে তিনি জগদ্দল বিধানসভা এলাকার ২ নম্বর কাউগাছি পঞ্চায়েতের প্রধান অমল মণ্ডল।
কিন্তু এই অডিও ক্লিপে উঠছে অর্জুন সিং-এর প্রসঙ্গও। অডিও ক্লিপটি থেকে জানা যায় , আমল মন্ডল তার এলাকার উন্নয়নের জন্য অজুৰ্ন সিংহ -এর সংসদ তহবিল থেকে টাকা নিয়েছিলেন। কিন্তু ওই টাকা খরজ করতে বাধা দেওয়া হচ্ছে বলে জানা যায় ওই ক্লিপটি থেকে।
অডিও ক্লিপটি সামনে আসতেই BJP র শিবির সেটিকে হাতিয়ে বানিয়ে মন্তব্য করতে শুরু করে। BJP র রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র বলেন ,এই ভাইরাল ভিডিওটি দেখার পর তিনি হতবাক। তিনি অভিযোগ করেন , বিধায়ক সোমনাথ স্যাম উন্নয়ন থামানোর জন্য এসব করছেন। তার কথায়,“তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এতটাই প্রকট যে দলের সাংসদের উন্নয়নের টাকা খরচে বাধা দিচ্ছে দলেরই বিধায়ক। এই টাকা জনসাধারনের টাকা। এটা অর্জুন সিং-এর টাকা নয়।”