মর্মান্তিক: ট্রাক্টরের ফলায় পড়ে শিশুর মৃত্যু

চলন্ত ট্রাক্টরের লাঙ্গলের ফলায় পড়ে গিয়ে মৃত্যু হল এক শিশুর। মৃত শিশুটির নাম শহিদুল মোল্লা। বয়স ১১ বছর। আজ, শুক্রবার দুপুরে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বহরমপুরের হাতিনগরের হিকামপুর গ্রামে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে মাঠে কাজ করার সময় স্থানীয় এক ব্যক্তির ট্রাক্টরে চেপে ঘুরে বেড়াচ্ছিল ১১ বছরের শিশুটি। হঠাৎই সে ট্রাক্টরের লাঙ্গলের ফলায় পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সমস্ত বিষয়। শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া পুরো পরিবারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *