শারীরিক অবস্থার সামান্য উন্নতি, তবে ভেন্টিলেশনেই কমেডিয়ান
September 2, 2022

হাসপাতালেই এখনও ভর্তি রয়েছেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে রাজু শ্রীবাস্তবের। তবে এখনও ভেন্টিলেশনেই রয়েছেন কমেডিয়ান। গতকাল রাতে গায়ে ১০০ জ্বর ছিল তাঁর। এরপরেই তাঁকে ফের ভেন্টিলেশনে রাখা হয়।
তাঁর স্ত্রী এবং মেয়ে ছাড়া কাউকেই তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। যেহেতু রাজু ভেন্টিলেশনে রয়েছেন তাই বাইরের লোক এলে যাতে কোনওরকম সংক্রমণ না ছড়ায়, সেই কারণেই এ হেন সিদ্ধান্ত। অত্যন্ত ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে তাঁর। তবে এখনও ভেন্টিলেশন থেকে বের করা যায়নি তাঁকে। প্রতিটি মুহূর্তে রাজুর শারীরিক অবস্থার প্রতি নজর রাখছেন চিকিৎসকেরা।
উল্লেখ্য, গত ১০ অগাস্ট জিম করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন কমেডিয়ান। সেখানেই হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন তিনি। এরপরই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।