ভোট করতে হবে না, তৃণমূল সরকার এমনিই পড়ে যাবে, বিস্ফোরক মন্তব্য BJP-র প্রাক্তন রাজ্য সভাপতির

হটাৎ বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের মুখে। BJP র প্রাক্তন রাজ সভাপতি ১ সেপ্টেম্বর দাঁতনের সভা থেকে একটি বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। এমন ইঙ্গিত যদি রাজনীতিতে সত্যি হয় , তাহলে অনেক বড় ঘটনা ঘটতে পারে রাজনীতিতে।

দিলীপ বলেন, ‘‘মহারাষ্ট্রে হেরে গিয়েছিলাম, বছর ঘুরতেই সেখানে সরকার আমাদের হয়ে গিয়েছে, এ বার তোমাদেরও তো দেড় বছর হয়ে গিয়েছে, অনেক করেছো, এ বার যাও৷ ঘুম পেয়েছে, বাড়ি যা৷ আমার তো মনে হয়, নির্বাচন করতে হবে না, সরকার এমনিই পড়ে যাবে৷ আমাদের পার্টি ছেড়ে কয়েকটা এমএলএ গিয়েছে না ওই দিকে, দেখবেন, সব আসবে৷ সুদ সমতে পাঁচটা-সাতটা নিয়ে আসবে৷ দেখবেন বলবে, দাদা আমাকে চেয়ারম্যান করে দিন, পাঁচ পিস এনেছি, আমাকে মন্ত্রী করে দিন, সাত পিস এনেছি৷’’

দুর্নীতির বিভিন্ন মামলায় রাজ্যের শাসকদলের বিভিন্ন নেতা -মন্ত্রীরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখে পড়ছে। এই বেপারে আগেই মুখ খুলেছে BJP র অনেক নেতারা। তারই মধ্যে একজন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘‘সিবিআই আর ইডি, ভাববেন না পুজোটা শান্তিতে কাটাতে দেবে৷ জেলের ভাত খেয়ে পুজো কাটাতে হবে, টিভিতেও দেখতে পাবেন না পুজোটা৷’’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *