‘নজর রাখুন, আজ বড় কিছু হতে পারে’, ED -র জেরা শুরু হতেই মন্তব্য সুকান্তর!

ED-র দেওয়া নির্ধারিত সময় পৌঁছে গিয়েছেন TMC র র্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।সূত্রের খবর, এই মুহর্তে প্রথম দফার জেরা শেষ হওয়ার পর ,দ্বিতীয় পর্বের জেরা শুরু হয়েছে। এরকম অবস্থায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন BJP -র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন,”আপনারা সকলে নজর রাখুন, আজ বড় কিছু হতে পারে।”
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দিল্লির সফরে গিয়ে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক করেছিলেন। সেই বৈঠকের পরেই বিভিন্ন রাজনৈতিক দল যেমন কংগ্রেস , CPIM এদের তরফ থেকে ‘সেটিং ‘শব্দটি প্রয়োগ করে জোরদার প্রচার চালানো হচ্ছে। তার জবাব দিতে এদিন সুকান্ত বলেন,”সেটিং হলে পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলরা জেলে যেতেন না। আজ নজর রাখুন, বড় কিছু হতে পারে।”
BJP আক্রমণের পর পাল্টা আক্রমণ করতে দেরি করেনি শাসকদল। তারা বলেন, কেন্দ্রীয় এজেন্সি হলো BJP -র পুতুল।টের পর #PuppetsofBJP লিখে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করেছে TMC। সমস্ত বিধায়ক, সাংসদ, সাংগঠনিক ব্যক্তিরা এই প্রচার করছেন।