সাড়ে ৬ ঘন্টা সিজিও কম্পলেক্স-এ, বেরিয়ে অমিত শাহকে আক্রমণ অভিষেকের
September 2, 2022

কয়লা পাচারকান্ডে ইডি টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সাড়ে ৬ ঘন্টা পরে সিজিও কম্পলেক্স থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সেখান থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রথম দু’বার ইডির ডাকে দিল্লি যেতে হয়েছিল। এবার কলকাতায় আসতে হয়েছে। এটা আমার প্রথম নৈতিক জয়। যারা ক্যামেরার সামনে হাত পেতে নির্লজ্জের মতো টাকা নেয়, তাদের বিজেপিতে যাওয়ার পরে একবারও বলছে না। অমিত শাহের ছেলেকে আক্রমণ করেছি বলে আমাকে হেনস্থা করছে।’
উল্লেখ্য, কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে তলব করেছিল ইডি। তারই জন্যে সকাল থেকে ইডি অফিসের সামনে করা নিরাপত্তা। কেন্দ্রীয় বাহিনীর সাথে মোতায়ন করা হয় বিশাল সংখ্যক পুলিশ বাহিনী। অফিসের ভেতর সংবাদমাধ্যমের প্রবেশও নিষিদ্ধ করা হয়েছিল।