গুগল ম্যাপে ধরা পড়লো ৮০ ফুটের ‘বিশাল পুরুষাঙ্গ’! ম্যাকডোনাফের মাঠে রহস্যময় গ্রাউন্ড আর্ট

জর্জিয়ার ম্যাকডোনাফ শহরের কোচেন হ্যারি বলফিল্ডে সম্প্রতি এক অদ্ভুত দৃশ্য গুগল ম্যাপ এবং গুগল আর্থে ধরা পড়েছে — একটি বিশাল পুরুষাঙ্গের চিত্র, যার দৈর্ঘ্য প্রায় ৮০ ফুট এবং প্রস্থ ৫০ ফুট! এই সুবিশাল ‘চিত্রকলা’ এতটাই বড় যে স্যাটেলাইট থেকেও তা স্পষ্টভাবে দেখা গেছে।
এই ‘গ্রাউন্ড আর্ট’টি প্রথম দেখতে পান স্থানীয় বাসিন্দা জেমস বার্নস। তার দাবি, এটি একটি গড়পড়তা উত্তেজিত পুরুষাঙ্গের (প্রায় ১৩ সেমি) তুলনায় ১৮৮ গুণ বড়। তবে, কীভাবে এই বিশাল চিত্র তৈরি হলো, তা নিয়ে এখনও রহস্য রয়েছে। ছবিটি ঘন ঘাসের মাঝে মাটির উন্মোচিত অংশে আঁকা ছিল, যা বলফিল্ডের গা ঘেঁষে থাকা একাধিক হোটেলের কাছেই অবস্থিত।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই অনলাইন জগতে ব্যাপক হইচই শুরু হয়। গুগল ম্যাপে অনেকেই এই স্থানটিকে ‘পর্যটন আকর্ষণ’ হিসেবে রেটিং দিতে শুরু করেন। একজন রসিক রিভিউয়ার লিখেছেন— ‘চমৎকার জায়গা, আরাম করে বসে পড়ার মতো!’ আরেকজন যোগ করেছেন— ‘ভালোই হয়েছে, তবে ঝোপগুলো একটু ছাঁটাই করলে আরও বড় দেখাত।’
মেট্রো সংবাদপত্র জানিয়েছে, স্যাটেলাইট ইমেজ অনুসারে ২০২২ সালের মার্চ থেকে জুলাই মাসের মধ্যে ওই চিত্রকর্মটি মাঠে হাজির হয়েছিল। তবে ২০২৩ ও ২০২৪ সালের আপডেটেড গুগল আর্থ ইমেজে দেখা যাচ্ছে, এখন সেই মাঠ আবার সম্পূর্ণ সবুজ, রহস্যময় চিত্রটির কোনো চিহ্নই আর অবশিষ্ট নেই।
এই ধরনের কীর্তি অবশ্য শুধু আমেরিকাতেই সীমাবদ্ধ নয়। জার্মানির বার্লিনের ক্রুজবার্গ (Kreuzberg) এলাকায় একটি ওয়াল্ডর্ফ (Waldorf) স্কুলের ছাদেও ২০২২ সালের ফেব্রুয়ারিতে ২০ মিটার দীর্ঘ একটি পুরুষাঙ্গের চিত্র দেখা গিয়েছিল, যা পরে সাদা রঙ দিয়ে ঢাকার চেষ্টা করা হয়।
কে বা কারা এই দুষ্টুমির পেছনে রয়েছে, তা এখনও অজানা। তবে একটি বিষয় নিশ্চিত — এই ধরনের ‘চিত্রশিল্পীদের’ কল্পনাশক্তি এবং সাহসের কোনো সীমা নেই!