ASIA CUP: বিরাট কোহলি বনাম পাকিস্তান, একঝলক দেখেনিন তার পারফরম্যান্স
ভারতের অন্যতম তারকা ব্যাটার বিরাট কোহলির পারফরম্যান্স চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানের বিরুদ্ধে তার রানের রেকর্ড বেশ উল্লেখনীয় ভাবে চোখে পড়ার মতো।
পাকিস্তানের বিরুদ্ধে এখনো পর্যন্ত ৭ টি টি -২০ ম্যাচ খেলেছেন কোহলি। রান করেছেন ৩১১। তার সর্বচ্চ অপরাজিতা রান ৩১১। তার সর্বচ্চ অপরাজিত ৭৮ রান। অপরদিকে ১৩ টি একদিনের ম্যাচে প্রায় ৪৯ গড় রান রেখে মোট রান করেছেন ৫৮৩। একদিনের ম্যাচে তার সর্বচ্চ রান ১৮৩ সোহো দুটি সেঞ্চুরি।
২০১২ টি-২০ বিশ্বকাপের পর থেকে পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট করেছেন ৭৮ *,৩৬*,৪৯,৫৫*,৫৭। বিরাটের ফ্যানেরা আজও আছে সেই ফর্মের অপেক্ষায়।
প্রসঙ্গত,এই মুহূর্তে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ নিয়ে যেমন জল্পনা চলছে, ঠিক তেমনি বিরাট কোহলির পারফরম্যান্স নিয়েও চলছে বিভিন্ন আলোচনা। গত কয়েক মাসে ভারতীয় ক্রিকেটে আলোচনার প্রধান বিষয় ছিল বিরাট কোহলির বিশ্রাম। সেই বিশ্রাম নিয়েই প্রশ্ন তুলেছিলেন অনেকে।
কিন্তু সেইসব প্রশ্নে কোহলি চুপ ছিলেন। অবশেষে এশিয়া কাপের আগে মুখ খুললেন বিরাট কোহলি। তিনি জানালেন, ‘১০ বছরে এই প্রথম বার আমি এক মাস ব্যাট ছুঁইনি। শরীর বলছিল থামতে। একটু পিছিয়ে যেতে। কিছু ভালো লাগত না। আমি এমনিতে মানসিক ভাবে খুব শক্ত। কিন্তু সীমা ছাড়িয়ে গেলে তার ফল খুব খারাপ হয়। তাই একটু থেমে যেতে হয়।’
উল্লেখ্য, ২০২১ সালের নভেম্বর মাসে শেষবার সেঞ্চুরী পেয়েছিলেন বিরাট কোহলি। এর পর থেকে বিরাটের ব্যাটে রান নেই। ২০২২ সালে তিনি ৪টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। এই বছর ৪টি টি টোয়েন্টি ম্যাচ খেলে মাত্র ৮১ রান করতে পেরেছিলেন বিরাট কোহলি।