‘ছাইয়া ছাইয়া’ গানে পার্টি মাতালেন অর্জুন-মালাইকা, নেটদুনিয়ায় ভাইরাল ভিডিও

বলিউডের আলোচিত জুটি অভিনেতা অর্জুন কাপুর ও অভিনেত্রী মালাইকা আরোরা। নাচে গানে পার্টি মাতালেন তারা।
বিয়ের পিঁড়িতে বসছেন বলিউডের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার কুনাল রাওয়াল। এ উপলক্ষে একটি পার্টির আয়োজন করেছিলেন তিনি। এতে উপস্থিত হয়েছিলেন বলিউডের একঝাঁক তারকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়— ‘দিল সে’ সিনেমায় মালাইকার জনপ্রিয় ‘ছাইয়া ছাইয়া’ গানে নাচছেন এই অভিনেত্রী। পরবর্তী সময়ে তার সঙ্গে যোগ দেন অর্জুন কাপুর। পরে মালাইকার কপালে চুমুও দেন এই অভিনেতা।

১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মালাইকা আরোরা। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি। ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত। মালাইকা-আরবাজের আরহান খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। আরবাজের সঙ্গে ডিভোর্সের পর অর্জুন-মালাইকার প্রেমের সম্পর্ক শুরু হয়।

পার্টিতে অন্য তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন বরুণ ধাওয়ান, নাতাশা দালাল, জ্যাকি ভাগনানি, রাকুল প্রীত সিং প্রমুখ। অপর এক ভিডিওতে র‌্যাপার বাদশার গানের তালে বরুণ ও তার স্ত্রী নাতাশাকে নাচতে দেখা যায়।

 

View this post on Instagram

 

A post shared by Malaika Arora (@malaika__arora__fanclub)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *