OMG! পথ দুর্ঘটনায় স্বামীর মৃত্যু, খবর পেয়েই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী গৃহবধূ

স্বামীর পথ দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে তাঁর স্ত্রীর আত্মহত্যার মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে হাওড়ার বাগনানের কানাইপুর এলাকায়। বাগনানের চন্দ্রভাগ গ্রাম পঞ্চায়েতের কানাইপুর গ্রামের বাসিন্দা, পেশায় ইলেকট্রনিকসিয়ান টিঙ্কু প্রসাদ (২৫) সোমবার রাতে বন্ধুদের সঙ্গে কোলাঘাট থেকে ফেরার পথে বাগনানের দেউলটির কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাঁকে দ্রুত উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও সেখানেই তাঁর মৃত্যু হয়।
টিঙ্কুর দুর্ঘটনার খবর পেয়ে তাঁর স্ত্রী রিম্পা প্রসাদ (২২) দ্রুত উলুবেড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটে আসেন। হাসপাতালে এসে তিনি জানতে পারেন যে তাঁর স্বামী আর বেঁচে নেই। এই খবর শোনার পরই রিম্পা হাসপাতাল থেকে বেরিয়ে যান। মঙ্গলবার সকালে উলুবেড়িয়ার ডোমপাড়া এলাকায় তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে উলুবেড়িয়া থানার পুলিশ।
টিঙ্কুর মায়ের দাবি, ছেলের মৃত্যুর খবর পেয়েই তাঁর পুত্রবধূ রিম্পা আত্মঘাতী হয়েছেন। জানা গেছে, দেড় বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন টিঙ্কু ও রিম্পা। এই হৃদয়বিদারক ঘটনায় গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।