সিনেমা ফ্লপের পর গুরুর কাছে শাহরুখ, এক ঝাড়ফুঁকেই দুই সিনেমা হিট!-জেনেনিন সেই গুরুর নাম?

২০১৭ সালে ‘জব হ্যারি মেট সজল’ এবং ২০১৮ সালের ‘জিরো’-র মতো ছবি বক্স অফিসে পরপর মুখ থুবড়ে পড়ার পর বলিউড বাদশা শাহরুখ খান সাময়িকভাবে অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। প্রায় পাঁচ বছর তিনি পর্দার আড়ালেই ছিলেন। করোনাকালের পর তিনি নতুন করে সিনেমায় ফেরার সিদ্ধান্ত নেন। কিন্তু অতীতের সেই ব্যর্থতা যে বলিউড বাদশাহকে তখনও কিছুটা তাড়া করে বেড়াচ্ছিল, তা নিজেই স্বীকার করেছেন। এরপরই তিনি এক ঘনিষ্ঠ বন্ধু এবং ‘গুরু’-র শরণাপন্ন হন, আর সেই বন্ধুর পরামর্শেই নাকি তার ভাগ্যের চাকা ঘুরে যায় এবং তিনি অভাবনীয় সফলতা ফিরে পান!
প্রায় পাঁচ বছরের দীর্ঘ বিরতির পর ২০২৩ সালে ‘পাঠান’ এবং তারপর ‘জওয়ান’-এর মতো দুটি ব্লকবাস্টার ছবি দিয়ে শাহরুখ খানের বলিউডে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে। এই দুটি ছবি বিশ্বজুড়ে ২০০০ কোটিরও বেশি টাকার বিশাল ব্যবসা করে বলিউডে নতুন রেকর্ড তৈরি করে। এই বিপুল সাফল্যের পর শাহরুখ যেন আবার তার হারানো ‘সিংহাসন’ ফিরে পান। কিন্তু এই অসাধারণ রূপান্তরের নেপথ্যে তার পরিশ্রম এবং প্রতিভার পাশাপাশি এক বিশেষ হাতের ছোঁয়া রয়েছে বলে মনে করা হচ্ছে। বিষয়টি খুলে বললে, শাহরুখ তার এক ঘনিষ্ঠ বন্ধু এবং ‘গুরু’-র পরামর্শে নিজের সিনেমার ভাগ্য বদলাতে চেয়েছিলেন। সেই অনুযায়ী তিনি বন্ধুর শরণাপন্ন হন এবং ফলাফল হিসেবে অভাবনীয় সফলতা দেখেন।
শাহরুখের এই ঘনিষ্ঠ বন্ধুটি হলেন আনন্দ পণ্ডিত। যিনি বলিউডে সিনেমার প্রযোজনা বা অন্যান্য কাজের পাশাপাশি কিছু বাস্তু সংক্রান্ত টোটকা দিতেও জানেন বলে পরিচিত। সম্প্রতি একটি সাক্ষাৎকারে আনন্দ পণ্ডিত এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেন, “শাহরুখ যখন নিজের জীবন এবং কেরিয়ারের পরিবর্তনের সন্ধিক্ষণে ছিলেন, তখন তিনি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমরা যখন আরও ঘনিষ্ঠ হই, তখন আমি ওকে শক্তি-ভিত্তিক এক বিশেষ ধরনের বাস্তুশাস্ত্র (যার চলিত নাম ঝাড়ফুঁক)-এর বিষয়ে গাইড করতে শুরু করি। আমরা ওর বাড়িতে কিছু ইতিবাচক শক্তির পরিবর্তন এনেছিলাম, এবং আমি আনন্দিত যে সেটি ওর কাজে এসেছে।” আনন্দ পণ্ডিত আরও জানান, শাহরুখ এতটাই বিনয়ী যে তার এই সহায়তার জন্য তিনি প্রকাশ্যে তাকে একাধিকবার কৃতজ্ঞতাও জানিয়েছেন।
আনন্দ পণ্ডিতের এই বক্তব্য প্রমাণ করে ২০২৩ সালের আনন্দ পণ্ডিতের ৬০তম জন্মদিনে তোলা একটি ভাইরাল ভিডিও, যেখানে স্বয়ং শাহরুখ খান রসিকতা করে আনন্দ পণ্ডিতকে নিজের ‘স্পিরিচুয়াল গুরু’ বলে সম্বোধন করেন। ওই ভিডিওতে শাহরুখকে মজা করে বলতে শোনা যায়, “ও আমার স্পিরিচুয়াল গুরু। যখন কোনো ছবি ফ্লপ করে, তখন আমি ওকে ফোন করি ঘরের বাস্তু ঠিক করাতে। ও তখন বাড়ির কোনো একটি আয়না সরিয়ে দেয়, আর তারপর আমার পরের ছবিটা হিট হয়ে যায়!”
২০২৩ সালে শাহরুখের ‘পাঠান’ ও ‘জাওয়ান’-এর বিশাল সাফল্যের পর রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’ ছবিও মুক্তি পায়। যদিও এটি পূর্বের দুটি ছবির মতো বিশাল ব্লকবাস্টার না হলেও মিশ্র প্রতিক্রিয়ার মধ্যেও বিশ্বজুড়ে প্রায় ৪৭০ কোটি টাকার ব্যবসা করে এটিকে সফল ছবির তালিকায় যুক্ত করে। ফলে একের পর এক তিনটি বক্স অফিস সফলতার পর শাহরুখ খান ফের বলিউডে নিজের ‘বাদশা’র সিংহাসন পুনরুদ্ধার করেন।
এখন বলিউডের সকলের নজর শাহরুখের পরবর্তী ছবি ‘কিং’-এর দিকে। একটি অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবি হতে চলেছে এটি। এই ছবিতে শাহরুখের সঙ্গে প্রথমবার বড় পর্দায় অভিনয় করতে দেখা যাবে তার কন্যা সুহানা খানকে, যা দর্শকদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি করেছে। আনন্দ পণ্ডিতের বাস্তু টোটকা এবং শাহরুখের কঠোর পরিশ্রম ও প্রতিভার মিশেলেই এই প্রত্যাবর্তন সম্ভব হয়েছে বলে মনে করছেন অনেকেই।