“টিং-লিং-সাজনা..” চাহালের সঙ্গে বিচ্ছেদের পর আইটেম গানে নাচলেন ধনশ্রী, দেখেনিন ভিডিওটি

ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের সঙ্গে নৃত্যশিল্পী ধনশ্রী ভার্মার আইনি বিচ্ছেদ ঘটেছে মাত্র কয়েক মাস আগেই, ২০২৫ সালের মার্চ মাসে। বিয়ের পাঁচ বছরের মাথায় এই হাই-প্রোফাইল জুটির আলাদা হয়ে যাওয়া নিয়ে কম আলোচনা হয়নি। বিচ্ছেদের পর যেখানে চাহালের সঙ্গে আরজে মাহভাশের প্রেমের জল্পনা শোনা যাচ্ছে, সেখানেই এবার বলিউডে পা রাখলেন চাহালের সাবেক স্ত্রী ধনশ্রী।

খুব শীঘ্রই একটি আইটেম গানে অভিনেতা রাজকুমার রাওয়ের সঙ্গে দেখা যাবে ধনশ্রীকে! ছবির ঝলকে তাদের মোহময়ী দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে থাকতে দেখা গেছে, যা ইতিমধ্যেই নজর কেড়েছে অনুরাগীদের। জানা যাচ্ছে, এই সবকিছুই তাদের আসন্ন ছবি ‘ভুল চুক মাফ’-এর একটি আইটেম গানের অংশ। বিচ্ছেদের পর এটাই ধনশ্রীর প্রথম কোনো আইটেম গানে পারফর্ম করা।

পেশায় একজন চিকিৎসক হওয়ার পাশাপাশি ধনশ্রী একজন প্রশিক্ষিত নৃত্যশিল্পীও বটে। তার নাচের দক্ষতা সকলেরই জানা। সে কারণেই এবার বলিউডের আইটেম গানে তার অভিষেক ঘটল।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় এই আইটেম গানের শুটিংয়ের বেশ কিছু ঝলক শেয়ার করেছেন ধনশ্রী নিজেই। সেখানে তাকে লাল রঙের একটি ব্রালেট এবং থাই-স্লিট স্কার্টে অত্যন্ত আকর্ষণীয় রূপে দেখা গেছে। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে চাহালের প্রাক্তন স্ত্রী লিখেছেন, “রঞ্জনের ব্যাচেলর পার্টিতে আপনারা আসছেন তো? আগামী ৯ মে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে হবে।”

উল্লেখ্য, ২০২০ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন ধনশ্রী ভার্মা এবং যুজবেন্দ্র চাহাল। কিন্তু ২০২৪ সাল থেকেই তাদের দাম্পত্যে ফাটলের জল্পনা শুরু হয় এবং অবশেষে ২০২৫ সালের মার্চ মাসে তারা আইনিভাবে আলাদা হন।

অন্যদিকে, ৯ মে মুক্তি পেতে চলা ‘ভুল চুক মাফ’ ছবিটি নিয়েও বেশ আলোচনা চলছে। জানা গেছে, ছবিটির গল্প আবর্তিত হয়েছে রঞ্জন নামের এক ছেলেটিকে ঘিরে, যে আদ্যোপান্ত রোম্যান্টিক। সে তিতলিকে ভালোবাসে এবং তাকে বিয়ে করার জন্য একটি সরকারি চাকরিও জোগাড় করে ফেলে। কিন্তু শিবের কাছে করা একটি প্রতিজ্ঞা সে ভুলে যায়, আর তারপর কী হয়, সেটা নিয়েই এগিয়ে চলে ছবির কাহিনী। এই ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন ওয়ামিকা গাব্বি এবং রাজকুমার রাও। ছবিটি পরিচালনা করেছেন করণ শর্মা। ব্যক্তিগত জীবনে বিচ্ছেদের পর ধনশ্রীর এই নতুন পদক্ষেপ বলিউডে তার উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেকে।