মাধ্যমিকে পাশের হারে সবার শীর্ষে পূঃ মেদিনীপুর, জেনেনিন সেরা ৩ জেলার নাম?

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা ২০২৫-এর ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের রেজাল্টে আরও একবার নিজেদের দাপট দেখিয়েছে জেলাগুলি। পাসের হারের নিরিখে যেমন জেলাগুলি এগিয়ে, তেমনই মেধাতালিকাতেও তাদের শক্তিশালী উপস্থিতি লক্ষ্যণীয়।
পাশের হারের নিরিখে এবারও রাজ্যের মধ্যে সেরা স্থান অধিকার করেছে পূর্ব মেদিনীপুর জেলা। সেখানে মোট পাশের হার ৯৬.৪৬ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং জেলা এবং ৯২.৩০ শতাংশ পাশের হার নিয়ে তৃতীয় স্থানে কলকাতা। পশ্চিম মেদিনীপুর জেলা ৯০.৫২ শতাংশ পাশের হার নিয়ে রয়েছে চতুর্থ স্থানে।
এ বছরের মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে জায়গা করে নিয়েছেন মোট ৬৬ জন ছাত্রছাত্রী। তাদের মধ্যে অনেকেই একই নম্বর পাওয়ায় তালিকায় একাধিক জনের একই স্থান দখল করতে দেখা গেছে।
মাধ্যমিক রেজাল্ট ২০২৫: মেধাতালিকা এক নজরে (প্রথম পাঁচ)
প্রথম স্থান (প্রাপ্ত নম্বর ৬৯৬):
অদৃত সরকার। রায়গঞ্জ করনেশন উচ্চ বিদ্যালয়, উত্তর দিনাজপুর। (শতাংশে ৯৯.৪৬%)
দ্বিতীয় স্থান (যুগ্ম – প্রাপ্ত নম্বর ৬৯৪):
১) অনুভব বিশ্বাস। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদা।
২) সৌম্য পাল। বিষ্ণুপুর হাইস্কুল, বাঁকুড়া।
তৃতীয় স্থান (১ জন – প্রাপ্ত নম্বর ৬৯৪):
ঈশানী চক্রবর্তী। কোতুলপুর সরোজ বাসিনী বালিকা বিদ্যালয়, বাঁকুড়া।
চতুর্থ স্থান (যুগ্ম – প্রাপ্ত নম্বর ৬৯২):
১) মহঃ সেলিম। নিরোল উচ্চ বিদ্যালয়।
২) সুপ্রতীক মান্না। কন্টাই মডেল ইনস্টিটিউট।
পঞ্চম স্থান (৪ জন – প্রাপ্ত নম্বর ৬৯১):
১) সিনচান নন্দী। গৌরহাটি হরদাস ইনস্টিটিউট।
২) চৌধুরী মহঃ আসিফ। কামারপুকুর আর.কে. মিশন মাল্টিপারপাস স্কুল।
৩) দীপ্তজিৎ ঘোষ। ইটাচুনা শ্রী নারায়ণ ইনস্টিটিউশন।
৪) সোমতীর্থ করণ। নরেন্দ্রপুর আর.কে. মিশন বিদ্যালয়।
এই বছরের মাধ্যমিকেও ভাল রেজাল্টের ধারা অব্যাহত রাখল জেলাগুলি। পাসের হার ও মেধাতালিকা বিশ্লেষণ করলে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে। জেলার পড়ুয়ারা আরও একবার তাদের পড়াশোনা ও প্রচেষ্টার প্রমাণ দিয়েছে এবারের মাধ্যমিকে। তাদের এই সাফল্য রাজ্যের শিক্ষাব্যবস্থার জেলাস্তরের শক্তিশালী ভিতকে তুলে ধরে।