BigNews: মাধ্যমিকে প্রথম অদৃত সরকার, দেখেনিন 2025 এর সম্পূর্ণ মেধাতালিকা

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রকাশিত হল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা ২০২৫-এর ফলাফল। শুক্রবার সকালে ফল ঘোষণার পরই জানা গেল, এ বছর মাধ্যমিকে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র অদৃত সরকার। সে মোট ৬৯৬ নম্বর পেয়ে মেধা তালিকার শীর্ষে নিজের জায়গা করে নিয়েছে।

এ বছর মাধ্যমিকের সার্বিক পাশের হার দাঁড়িয়েছে ৮৬.৫৬ শতাংশ, যা গত বছরের ৮৬.৩১ শতাংশের তুলনায় কিছুটা বেশি। জেলা ভিত্তিক ফলাফলে পূর্ব মেদিনীপুর, কালিম্পং, কলকাতা ও পশ্চিম মেদিনীপুর জেলা অন্য জেলাগুলির চেয়ে পাশের হারে অনেকটাই এগিয়ে রয়েছে। পূর্ব মেদিনীপুরে পাশের হার ৯৬.৪৬ শতাংশ, কালিম্পংয়ে ৯৬.০৯ শতাংশ, কলকাতায় ৯২.৩০ শতাংশ এবং পশ্চিম মেদিনীপুরে ৯০.৫২ শতাংশ।

পর্ষদ সভাপতি জানিয়েছেন, এ বছর মাধ্যমিকের মেধা তালিকায় (প্রথম দশ স্থানাধিকারীদের মধ্যে) মোট ৬৬ জন কৃতী ছাত্রছাত্রী স্থান করে নিয়েছে। তবে এককভাবে প্রথম স্থান অধিকার করেছে শুধুমাত্র রায়গঞ্জের অদৃত সরকার।

এক নজরে দেখে নেওয়া যাক মাধ্যমিক ২০২৫-এর প্রথম আট স্থানাধিকারীদের বিস্তারিত তালিকা ও তাদের প্রাপ্ত নম্বর:

মাধ্যমিকের মেধা তালিকা এক নজরে (প্রথম আট)

প্রথম স্থান (প্রাপ্ত নম্বর ৬৯৬):

  • অদৃত সরকার। রায়গঞ্জ করনেশন উচ্চ বিদ্যালয়, উত্তর দিনাজপুর।

দ্বিতীয় স্থান (যুগ্ম – প্রাপ্ত নম্বর ৬৯৪):

  • অনুভব বিশ্বাস। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদহ।
  • সৌম্য পাল। বিষ্ণুপুর হাইস্কুল, বাঁকুড়া।

তৃতীয় স্থান (প্রাপ্ত নম্বর ৬৯৪):

  • ঈশানী চক্রবর্তী। কোতুলপুর সরোজ বাসিনী বালিকা বিদ্যালয়, বাঁকুড়া।

চতুর্থ স্থান (যুগ্ম – প্রাপ্ত নম্বর ৬৯২):

  • মহম্মদ সেলিম। নিরোল উচ্চ বিদ্যালয়।
  • সুপ্রতীক মান্না। কন্টাই মডেল ইনস্টিটিউট।

পঞ্চম স্থান (৪ জন – প্রাপ্ত নম্বর ৬৯১):

  • সিনচান নন্দী। গৌরহাটি হরদাস ইনস্টিটিউট।
  • চৌধুরী মহম্মদ আসিফ। কামারপুকুর আর.কে.মিশন মাল্টিপারপাস স্কুল।
  • দীপ্তজিৎ ঘোষ। ইটাচুনা শ্রী নারায়ণ ইনস্টিটিউশন।
  • সোমতীর্থ করণ। নরেন্দ্রপুর আর কে মিশন বিদ্যালয়।

ষষ্ঠ স্থান (৫ জন – প্রাপ্ত নম্বর ৬৯০):

  • অঞ্চ দে। ফালাকাটা উচ্চ বিদ্যালয়।
  • জ্যোতি প্রসাদচট্টোপাধ্যায়। বিবেকানন্দ শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়।
  • রুদ্রানিল মাসান্তা। গোরাসোলে মুরালিধর হাই স্কুল।
  • অঙ্কন মণ্ডল। টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুল।
  • অভ্রদীপ মন্ডল। সারদা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়।

সপ্তম স্থান (৫ জন – প্রাপ্ত নম্বর ৬৮৯):

  • দেবার্ঘ্য দাস। ফালাকাটা উচ্চ বিদ্যালয়।
  • অঙ্কন বসাক। গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়।
  • আরিত্রা দে। বিবেকানন্দ শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়।
  • দেবাদ্রিতা চক্রবর্তী। বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল।
  • সোরিন রায়। অমরগড় উচ্চ বিদ্যালয়।

অষ্টম স্থান (১৬ জন – প্রাপ্ত নম্বর ৬৮৮):

  • অনির্বাণ দেবনাথ। তুফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাই স্কুল।
  • সত্যম সাহা। রায়গঞ্জের সারদা বিদ্যামন্দির।
  • আসিফ মেহবুব। জয়েনপুর উচ্চ বিদ্যালয়।
  • মোঃ ইনজামাম উল হক। টার্গেট পয়েন্ট (আর) স্কুল উচ্চ বিদ্যালয়।
  • মোঃ ইনজামাম উল হক। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির।
  • অরিত্র সাহা। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির।
  • সুভ্রা সিংহমহাপাত্র। বিবেকানন্দ শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়।
  • অরিজিৎ মণ্ডল। রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন।
  • স্পন্দন মৌলিক। রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন।
  • শ্রীজয়ী ঘোষ। নব নালন্দা শান্তিনিকেতন হাই স্কুল।
  • পাপড়ি মণ্ডল। বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল।
  • সৌপ্তিক মুখোপাধ্যায়। কংসাবতী শিশু বিদ্যালয়।
  • উদিতা রায়। বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ।
  • অরিত্র সাঁতরা। মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ বিদ্যালয়।
  • পুষ্পক রত্নম। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়।
  • অবন্তিকা রায়। রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল।

ফল প্রকাশের পর সকাল ৯টা ৪৫ মিনিট থেকে পরীক্ষার্থীরা অনলাইনে পর্ষদের ওয়েবসাইট এবং অন্যান্য মাধ্যমে তাদের ফলাফল জানতে পারছেন। সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন পর্ষদ সভাপতি।