‘কখনও ঘুষ দিতে হয়েছে?’ মুক্তির দিনেই বিস্ফোরক অভিনেতা জিৎ! টলিউডের অন্দরের রূঢ় সত্য ফাঁস করতেই শোরগোল

প্রায় দু’বছর পর বড় পর্দায় রাজকীয় কামব্যাক করলেন টলিউডের মেগাস্টার জিৎ। আজ মুক্তি পেল তাঁর অত্যন্ত প্রতীক্ষিত ছবি ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ (jeet, superstar jeet, exclusive interview, keu bole biplobi keu bole dakat)। তবে ছবির বক্স অফিস সাফল্যের পাশাপাশি এই এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উঠে এসেছে একাধিক বিস্ফোরক প্রসঙ্গ। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এখন ঠিক কোন পথে হাঁটছে? বর্তমান সরকারের ভূমিকা নিয়ে কী ভাবছেন জিৎ? প্রযোজক হিসেবে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা কেমন? ইন্ডাস্ট্রির আসল সমস্যাগুলো ঠিক কোথায়? অভিনেতা হিসেবে নিজেকে কতটা বদলে ফেলেছেন তিনি? আর কেনই বা তাঁর ছবি পেতে দর্শকদের এতদিন অপেক্ষা করতে হলো?—এই সমস্ত জটিল প্রশ্নের খোলামেলা জবাব দিয়েছেন খোদ সুপারস্টার।
২৫ বছরের কেরিয়ার ও ‘সুপারস্টার’ ট্যাগ: গত আড়াই দশক ধরে টলিউডের সিংহাসন ধরে রাখা জিৎকে নিয়ে ভক্তদের উন্মাদনা সবসময়ই তুঙ্গে থাকে। নিজের নামের সঙ্গে জুড়ে থাকা ‘সুপারস্টার’ ট্যাগ প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি ভালো লাগলেও তিনি এটিকে কখনোই মাথায় চড়াতে দেন না। তাঁর কথায়, শুটিং ফ্লোর থেকে বাড়ি ফিরলেই তিনি সমস্ত স্টারডম দূরে সরিয়ে রেখে একজন সাধারণ মানুষ, সন্তান, স্বামী, দাদা এবং বাবা—এই চরিত্রগুলোর মধ্যে ঢুকে পড়েন। পরিবার ও দিনযাপনের বাস্তবতাই তাঁর কাছে সবার আগে।
‘ঘুষ’ দেওয়া নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি: ছবির গল্পে ঘুষ দেওয়ার একটি প্রসঙ্গ থাকায় বাস্তব জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেতা। স্ট্রাগলিংয়ের দিনে কদাচিৎ কখনও এমন পরিস্থিতি তৈরি হলেও, অভিনেতা হওয়ার পর কোনো কাজ করানোর জন্য তাঁকে আর কখনও ঘুষ দিতে হয়নি বলেই স্পষ্ট জানান তিনি। সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির ব্যাপ্তি নিয়ে বলতে গিয়ে তিনি স্বীকার করেন যে, ব্যবস্থার মধ্যে এই ধরনের ঘটনা খুব কমন হলেও তাঁর নিজের ক্ষেত্রে তা সৌভাগ্যবশত ঘটেনি।
ছবির মেকিং ও লুক নিয়ে অজানা তথ্য: দক্ষিণী ছবির আদলে তৈরি এই ছবিতে কোনো অতিরঞ্জিত বা ‘ওভার দ্য টপ’ অ্যাকশন নেই বলেই দাবি করেছেন অভিনেতা। অনন্ত সিংহের জীবন থেকে অনুপ্রাণিত এই ছবিতে আটটি ভিন্ন লুকে দেখা যাবে তাঁকে। এমনকি এক বিখ্যাত পরিচালকের বডি ল্যাঙ্গুয়েজ ও ম্যানারিজম তাঁর চরিত্রের মধ্যে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। গম্ভীর বিপ্লবী চরিত্রের পাশাপাশি ছবিতে চমৎকার কিছু হাসির ও বিনোদনের খোরাক রয়েছে, যা দর্শকদের পুরোপুরি ধরে রাখবে।
দীর্ঘ দু’বছরের দীর্ঘ ব্যবধান ঘুচিয়ে বড় পর্দায় জিতের এই নতুন ধামাকা বক্স অফিসে ঠিক কতখানি ঝড় তোলে, এখন সেটাই দেখার!