বিশেষ: মাসের শেষে শুক্রের বিরাট বদল, ৫ রাশির খুলে যাবে ভাগ্য, বাড়বে অর্থ ও সম্পদ

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, শুক্র গ্রহকে ধন, ঐশ্বর্য, সাংসারিক সুখ ও প্রেমের কারক বলে মনে করা হয়। শুক্রদেবের কৃপায় একজন জাতক বা জাতিকার জীবনে সুখ ও সৌভাগ্য লাভ হয়। জন্মছকে শুক্র যদি অত্যন্ত শুভ অবস্থায় থাকে, তাহলে জীবনে সব ধরনের সুখ-সম্পদ প্রাপ্তি ঘটে। জ্যোতিষ শাস্ত্র মতে, কোনও গ্রহ যখনই রাশি বা নক্ষত্র পরিবর্তন করে, তার প্রভাব দেশ ও দুনিয়ার পাশাপাশি সমস্ত রাশির জাতক-জাতিকাদের ওপরও পড়তে দেখা যায়। এবার ধনদাতা শুক্রদেব শীঘ্রই শনির নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, ধন-বৈভবের দাতা শুক্র গ্রহ বর্তমানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে এবং আগামী ২৬ এপ্রিল, শনিবার রাত ১২টা বেজে ২ মিনিটে শনি শাসিত উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। এরকম পরিস্থিতিতে শুক্রের নক্ষত্র পরিবর্তনে ৫টি রাশির জাতক-জাতিকাদের ওপর খুবই শুভ ও লাভদায়ক প্রভাব পড়তে চলেছে। আসুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির জন্য এই গোচর শুভ প্রমাণিত হবে:
বৃষ রাশি
শুক্রের নক্ষত্র পরিবর্তন বৃষ রাশির জাতকদের জন্য খুবই লাভদায়ক হবে। এই নক্ষত্র পরিবর্তনের শুভ প্রভাবে দীর্ঘসময় ধরে আটকে থাকা কাজ সফল হবে। পারিবারিক দায়িত্ব বাড়তে পারে। চাকুরীজিবী জাতকদের আর্থিক পরিস্থিতি আরও ভাল হবে। কোনও অন্য উৎস থেকে অর্থলাভের যোগ রয়েছে। ব্যবসায় এই সময় জবরদস্ত ধন লাভ হতে পারে। বিদেশি বিনিয়োগ থেকেও অর্থলাভের সম্ভাবনা রয়েছে।
কর্কট রাশি
শুক্রের উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ কর্কট রাশির জাতকদের জীবনে সুসময় নিয়ে আসবে। শুক্রের নক্ষত্র পরিবর্তনের ফলে জীবনে জবরদস্ত লাভ হবে। হঠাৎ করে অর্থলাভ হতে পারে। ব্যবসা বাড়বে। দাম্পত্য জীবনে সুখ আসবে। জীবনসঙ্গীর ভরপুর সঙ্গ পাবেন। কোনও বিনিয়োগ থেকে বড় লাভ করতে পারেন। এই সময় ভাগ্য আপনার সঙ্গ দেবে। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন।
তুলা রাশি
শুক্রের উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ তুলা রাশির জাতকদের বিশেষ লাভ দেবে। এই সময় আপনার দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। পরিবারে আপনার প্রভাব বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে। শুক্রের প্রভাবে আপনার স্বাস্থ্য সমস্যা মিটবে। জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে। প্রেমের জীবন আরও ভাল হবে। জাগতিক সুখ-সুবিধা, গাড়ি ও বাড়ি কেনার সুখ প্রাপ্ত হবে।
মকর রাশি
মকর রাশির জন্য শুক্রের এই নক্ষত্র পরিবর্তন অত্যন্ত কল্যাণকারী হতে চলেছে। শুক্রের নক্ষত্র পরিবর্তনের সময় উপার্জনের অনেক নতুন সুযোগ আসবে। এই সময় আত্মবিশ্বাস মজবুত হবে। ব্যবসা বাড়ার প্রবল যোগ রয়েছে। জীবনসঙ্গীর ভরপুর সঙ্গ পাবেন। বিনিয়োগ থেকে অর্থলাভ হবে। চাকুরিজীবীরা অতিরিক্ত অর্থলাভ করতে পারবেন।
মীন রাশি
শুক্রের নক্ষত্র পরিবর্তন মীন রাশির জাতকেদর জন্য অনুকূল প্রমাণিত হবে। ব্যবসায়িরা এই সময় ভাল রিটার্ন পাবেন। সঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। কোনও লাভদায়ক যোজনার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। পড়ুয়ারা শিক্ষাক্ষেত্রে বড় সাফল্য বা উন্নতি লাভ করবেন। মানসিক অশান্তি দূর হবে। পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন। নতুন সম্পত্তি লাভ করার যোগ প্রবল।
এই নক্ষত্র পরিবর্তন এই পাঁচ রাশির জাতক-জাতিকাদের জীবনে আর্থিক সমৃদ্ধি, কর্মক্ষেত্রে সাফল্য এবং পারিবারিক সুখ বয়ে আনতে পারে বলে মনে করছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা।