OMG! ৪ বছরের শিশুকে যৌন হেনস্থা ৫৫ বছরের ব্যক্তির, সমাজ জুড়ে উঠছে প্রশ্ন—আর কত?

মুম্বইয়ের বোরিভলি এলাকার একটি বস্তিতে এক ভয়াবহ ঘটনা ঘটেছে। প্রতিবেশী এক ব্যক্তির কাছ থেকে ঠান্ডা জল চাইতে গিয়ে যৌন হেনস্থার শিকার হতে হয়েছে মাত্র ৪ বছরের এক শিশুকন্যাকে। রবিবার দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুরে বস্তির বাসিন্দা ৫৫ বছর বয়সী রাম ললিত যাদব নামে এক ব্যক্তি ওই শিশুকন্যাকে ঠান্ডা জল দেওয়ার নাম করে নিজের ঝুপড়িতে ডেকে নেয়। সেখানেই সে শিশুটিকে যৌন হেনস্থা করে।
এই জঘন্য কাজ করার পর অভিযুক্ত রাম ললিত যাদব শিশুটিকে প্রাণে মারার হুমকিও দেয়, যাতে সে এই বিষয়ে কাউকে কিছু না বলে। ভয়ে শিশুটি চুপ করে ছিল, কিন্তু তার আচরণে পরিবর্তন আসে। সে চুপচাপ, আতঙ্কিত এবং অন্যমনস্ক হয়ে পড়ে।
শিশুটির এই অস্বাভাবিক আচরণ নজরে আসে তার বাবা-মায়ের। তাঁরা স্নেহ করে জিজ্ঞেস করলে শিশুটি সমস্ত ঘটনা খুলে বলে। শিশুটির পরিবার সঙ্গে সঙ্গে তাকে নিয়ে এমএইচবি পুলিশ স্টেশনে যায় এবং রাম ললিত যাদবের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় দণ্ডবিধি এবং POCSO (Protection of Children from Sexual Offences) আইন অনুযায়ী মামলা দায়ের করেছে। শিশুটির মেডিক্যাল পরীক্ষায় যৌন হেনস্থার প্রমাণ মিলেছে এবং অভিযুক্ত রাম ললিত যাদবকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে পুলিশ তাকে আদালতে তোলার প্রস্তুতি নিচ্ছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।
উল্লেখ্য, চলতি মাসেই মুম্বইয়ে আরও একটি শিশু নির্যাতনের ঘটনা ঘটেছিল যা সকলকে নাড়া দেয়। সেখানকার একটি পাড়ার অটোচালক ১০ বছরের এক শিশুকন্যাকে অপহরণ করে ধর্ষণ করেছিল। সেই শিশুটিও কোনওরকমে পালিয়ে এসে পরিবারকে সব জানিয়েছিল। সেই ঘটনাতেও অভিযুক্ত অটোচালককে গ্রেফতার করা হয়েছিল। মুম্বইয়ে একের পর এক শিশু নির্যাতনের ঘটনা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে এবং শিশুদের সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।