“হানিমুনে কোথায় যাবেন, দেশে না বিদেশে?”-বিয়ের পর দিলীপ ঘোষ সাংবাদিকদের যা বললেন..

বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার শুক্রবার সন্ধ্যায় শুভ লগ্নে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। বৃহস্পতিবার দিলীপ ঘোষের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় জল্পনা। শুক্রবার সকাল থেকে শুরু হয় বিয়ের তোড়জোড়। শুধুমাত্র বর-কনের পরিবার এবং ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয়স্বজনের উপস্থিতিতেই তাঁদের চার হাত এক হয়।

বিয়ের পর দিলীপ ঘোষ জানান, তিনি রাজনীতিতেই থাকবেন এবং দল তাঁকে যে দায়িত্ব দেবে, তা পালন করবেন। অন্যদিকে, দিলীপ ঘোষকে রাজ্য রাজনীতির ময়দানে আগের মেজাজে ফিরে পেতে চান নববধু রিঙ্কু মজুমদার।

শোলার মুকুট, কপালে ছোট টিপ, মাথায় লাল ওড়না পরে বধূবেশে সেজেছিলেন রিঙ্কু। তিনি বলেন, “দিলীপ ঘোষকে আগের ফর্মে দেখতে চাই।”

বৈশাখের সন্ধ্যায় রীতি-আচার মেনেই দিলীপ এবং রিঙ্কুর বিবাহের অনুষ্ঠান সম্পন্ন হয়। অতিথিরা নবদম্পতিকে আশীর্বাদ করেন।

নতুন অধ্যায় শুরু করার পর দিলীপ ঘোষ রাজনীতিতে সক্রিয় থাকবেন কিনা, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তবে দিলীপ ঘোষ নিজেই সেই জল্পনা উড়িয়ে দিয়ে জানান, তিনি পুরোদমে রাজনীতিতে থাকবেন।

নবদম্পতি হানিমুনে যাবেন কিনা, এবং তা দেশে না বিদেশে হবে, সেই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, “দেশে এত ভালো জায়গা থাকতে কেন বিদেশে যাব?”

শনিবার দিলীপ ঘোষের জন্মদিন। জানা গিয়েছে, তিনি অভ্যাসমতো শনিবার ইকো পার্কে যাবেন এবং সেখানে বিজেপি কর্মীরা তাঁর জন্মদিন পালন করবেন।