বাবা না মা, কার মতো দেখতে ছোট্ট আহান? দেখুন রোহিত শর্মার ছেলের প্রথম ঝলক, ভিডিও

এই তো সেদিন, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার পরিবারে নতুন সদস্যের আগমন ঘটে। গত ১৫ই নভেম্বর, রোহিত শর্মা ও তাঁর স্ত্রী ঋতিকা সজদে তাঁদের দ্বিতীয় সন্তানের জন্ম দেন। ছোট্ট সামাইরা পেল এক ভাইকে, যাঁর নাম রাখা হয়েছে আহান।

সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় ছোট্ট আহানকে মায়ের কোলে দেখা যাওয়ার বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। তবে এবার নেটদুনিয়ায় এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে আহানের মুখ একেবারে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে। এই ভিডিওটি দেখার পর থেকেই নেটিজেনদের মধ্যে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে – জুনিয়র হিটম্যান কি তাঁর বাবা রোহিতের মতোই দেখতে হয়েছে, নাকি মায়ের আদল পেয়েছে?

বর্তমানে রোহিত শর্মা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশগ্রহণে ব্যস্ত। এরই মাঝে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) রোহিত ও ঋতিকার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, রোহিত শর্মা তাঁর পরিবারের সঙ্গে বিমানবন্দরে রয়েছেন। ছোট্ট আহান ছিলেন মা ঋতিকার কোলে। সেই ভিডিওতে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আহানের মুখ স্পষ্ট দেখা যায়।

ভিডিওটি দেখার পর বহু নেটিজেনই মনে করছেন, আহানের চেহারায় বাবা রোহিত শর্মার ছাপ স্পষ্ট। অনেকেই কমেন্ট বক্সে নিজেদের মতামত জানিয়েছেন এবং জুনিয়র রোহিতকে দেখতে পাওয়ার আনন্দ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, পুত্র আহানের জন্মের সময় স্ত্রী ঋতিকার পাশে থাকতে চেয়ে বর্ডার-গাভাসকর ট্রফির পার্থ টেস্ট মিস করেছিলেন রোহিত শর্মা। সন্তানের জন্মের পর তিনি দ্রুত অস্ট্রেলিয়ায় উড়ে যান।

প্রসঙ্গত, আহান নামটি ভগবান বিষ্ণুর সঙ্গে সম্পর্কিত একটি হিন্দু নাম। এর অর্থ “জাগরণ”, “চেতনা” বা “সচেতনতা”। এটি সংস্কৃত শব্দ “আহা” থেকে এসেছে, যার অর্থ “জাগানো”। এছাড়াও আহান নামের আরও বেশ কয়েকটি অর্থ রয়েছে – ভোর, সূর্যোদয়, সকালের মহিমা, আলোর প্রথম রশ্মি এবং যিনি নিজেই সময়ের প্রকৃতি।

এই মিষ্টি ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বহু মানুষের মন জয় করে নিয়েছে এবং জুনিয়র হিটম্যানের ভবিষ্যৎ দেখার জন্য ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।