সার্জারিতে বিগড়েছে গেছে মুখ? নেটিজেনদের ট্রোলের মুখে পড়ে মুখ খুললেন মৌনী রায়

বাঙালি অভিনেত্রী মৌনী রায় সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তীব্র সমালোচনার শিকার হয়েছিলেন। নেটিজেনদের নজর আটকে গিয়েছিল তাঁর মুখের পরিবর্তিত রূপে। অনেকেই মনে করছেন, প্লাস্টিক সার্জারির কারণেই তাঁর মুখের আদল বদলে গিয়েছে। ছোট ও বড় পর্দা উভয় মাধ্যমেই পরিচিত মুখ মৌনী, সম্প্রতি নিজের একটি ছবির প্রচারে এসে ফের চর্চায় উঠে আসেন।

অনুষ্ঠানে মৌনী রায় একটি শাড়ি ও অফ শোলডার ব্লাউজ পরেছিলেন। তবে নেটিজেনদের চোখ আটকে যায় তাঁর কপালে। অনেকের ধারণা, মৌনী বোটক্স বা অন্য কোনও কসমেটিক সার্জারি করিয়েছেন, যার ফলে তাঁর কপালে কিছু দাগ দেখা যাচ্ছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলিংয়ের শিকার হন অভিনেত্রী।

অবশেষে এই বিষয়ে নিজের নীরবতা ভাঙলেন মৌনী রায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে এই ট্রোলিং নিয়ে প্রশ্ন করা হলে, তিনি জানান যে তিনি এই সমস্ত বিষয়ে একেবারেই মনোযোগ দেন না। মৌনীর কথায়, তিনি নিজের জগতে থাকতে পছন্দ করেন। যারা আড়ালে থেকে ট্রোল করে বা আঘাত করার চেষ্টা করে, তাদের কথায় তিনি কান দেন না। অভিনেত্রী স্পষ্ট জানান, যদি কেউ ট্রোলিং করে খুশি হয়, তবে তাতে তাঁর কিছুই বলার নেই।

প্রসঙ্গত, মৌনী সরাসরি বোটক্স বা প্লাস্টিক সার্জারি করানোর বিষয়টি এড়িয়ে গিয়েছেন। এরপর একাধিকবার তাঁকে জনসমক্ষে দেখা গেলেও, সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া ছবিগুলিতে কৌশলে নিজের কপাল ঢেকে রাখতে দেখা গেছে। এই ছবিগুলিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তবে মৌনী সত্যিই কপালে কোনও কসমেটিক ট্রিটমেন্ট করিয়েছেন কিনা, সেই প্রশ্ন এখনও রয়েই গেছে।

কাজের ফ্রন্টে, মৌনী রায়কে খুব শীঘ্রই ‘ভূতনী’ সিনেমায় দেখা যাবে। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করবেন সঞ্জয় দত্ত, পলক তিওয়ারি এবং সানি সিং। ছবিটি আগামী ১৮ই এপ্রিল, ২০২৫ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।