BSNL ভুলে, এই নামী ব্রিটিশ টেলিকম ব্র্যান্ডকে কিনে নিচ্ছে কেন্দ্র সরকার? চাপে পড়তে চলেছে Jio?

নতুন বছরে ভোডাফোন-আইডিয়ার জন্য এল বড়সড় স্বস্তির খবর। জানা গেছে, এই টেলিকম সংস্থার ৪৯ শতাংশ মালিকানা অধিগ্রহণ করতে চলেছে ভারত সরকার। তবে প্রশ্ন উঠছে, রাষ্ট্রায়ত্ত সংস্থা BSNL-কে বাদ দিয়ে কি এই বিদেশি টেলিকম ব্র্যান্ডটিকে কিনে নিচ্ছে কেন্দ্র? বাস্তবতা কিন্তু ভিন্ন।
আসলে, বর্তমানে এই টেলিকম সংস্থার কাছে কেন্দ্রের পাওনা অর্থের পরিমাণ ৩৬ হাজার ৯৫০ কোটি টাকা। কিন্তু সেই ঋণের বোঝা টানতে গিয়ে কার্যত ধুঁকছে ভোডাফোন-আইডিয়া। টেলিকম বাজারে তাদের সংস্থা ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। অভিজ্ঞ মহল মনে করছে, যেকোনো মুহূর্তে দেউলিয়া ঘোষণার পথে হাঁটতে পারে তারা। এই পরিস্থিতিতে নিজেদের শেষ বারের মতো পাওনা অর্থ উদ্ধারের কৌশল নিয়েছে কেন্দ্র।
রবিবার এই টেলিকম সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ৩৬ হাজার ৯৫০ কোটি টাকার পরিবর্তে কেন্দ্রীয় সরকার তাদের কাছে ৩ হাজার ৯৫০ কোটি ইক্যুইটি শেয়ার চেয়েছে। বর্তমানে ভোডাফোন-আইডিয়ার প্রতিটি শেয়ারের মূল্য ১০ টাকা। সেই হিসেবেই এই পরিমাণ শেয়ারের দাবি জানিয়েছে সরকার।
এই চুক্তির ফলে কেন্দ্রে সরকারের অংশীদারিত্বের পরিমাণ ২২ শতাংশ থেকে বেড়ে দাঁড়াবে ৪৯ শতাংশে। তবে এর পরেও ভোডাফোন-আইডিয়ার প্রোমোটাররা কোম্পানির উপর তাদের নিয়ন্ত্রণ হারাবেন না। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, “আগামী ৩০ দিনের মধ্যেই এই অংশীদারিত্বের চুক্তি সম্পন্ন করা হবে।”