কাজ হয়নি ডাক্তারের ওষুধ খেয়ে, YouTube দেখে নিজের পেট নিজেই কেটে ফেললো যুবক! অতঃপর…

সিনেমা দেখে মানুষ নানা রকমের কাজ করে, কিন্তু কখনো কখনো সেটা হয় অতি বিপজ্জনক। এমনই একটি ঘটনার জন্ম দিয়েছেন উত্তরপ্রদেশের বৃন্দাবনবাসী ৩২ বছর বয়সী যুবক রাজা বাবু। পেটের অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে, চিকিৎসকের সাহায্য ছাড়াই নিজের পেট কেটে অস্ত্রোপচার করলেন তিনি।

রাজা বাবু, যিনি সুনরাখ গ্রামের বাসিন্দা, বেশ কয়েকদিন ধরে তীব্র পেটের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন। বারবার ডাক্তারদের কাছে গিয়েও কোনো লাভ হয়নি। চিকিৎসা না পেয়ে তিনি ঠিক করলেন, ‘নিজেই ব্যবস্থা নেব’। ঠিক সেখান থেকেই শুরু হল এই অদ্ভুত সিদ্ধান্ত।

রাজা বাবু ইউটিউবে পেটের অস্ত্রোপচার কীভাবে হয়, তা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন এবং প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বের হন। একটি মেডিকেল স্টোর থেকে ব্লেড, অ্যানেস্থেসিয়া, সূঁচ, প্লাস্টিকের সুতো ইত্যাদি কিনে এনে তিনি নিজের অস্ত্রোপচার শুরু করেন। এর আগে ১৮ বছর আগে তাঁর অ্যাপেনডিক্সের অপারেশন হয়েছিল, সুতরাং কিছুটা অভিজ্ঞতাও ছিল।

বুধবার রাজা বাবু বাড়িতেই অস্ত্রোপচার শুরু করেন। প্রথমে, অ্যানেস্থেসিয়া দিয়ে তিনি নিজেকে অজ্ঞান করেন, যাতে কোনো যন্ত্রণা অনুভব না করেন। অ্যানেস্থেসিয়ার প্রভাব থাকাকালীন তিনি নিজের পেট কেটে সেলাই করার কাজ শুরু করেন। কিন্তু ধীরে ধীরে অ্যানেস্থেসিয়ার প্রভাব কাটতে শুরু করলে তাকে অসহ্য যন্ত্রণার সম্মুখীন হতে হয়। চিৎকার করে ওঠেন রাজা বাবু, আর তখনই বাড়ির সদস্যরা দৌড়ে এসে তাঁকে হাসপাতালে নিয়ে যান।

পরিবারের সদস্যরা রাজা বাবুকে তৎক্ষণাত জেলা জয়েন্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর, অবস্থার অবনতি দেখে তাঁকে আগ্রা এসএন হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসকদের মতে, এরকম পরিস্থিতি থেকে তিনি বেঁচে থাকলেও, এই ধরনের আত্মচিকিৎসা অত্যন্ত বিপজ্জনক এবং অপ্রত্যাশিত হতে পারে।

এই ঘটনা থেকে একটাই শিক্ষা পাওয়া যায়— সিনেমা বা সোশ্যাল মিডিয়ার প্রভাবের কারণে কেউ কখনো নিজের জীবনকে বিপদের মধ্যে ফেলে না। চিকিৎসকের পরামর্শ না নিয়ে এমন পদক্ষেপ নেওয়া শুধু বিপদই ডেকে আনে, বরং তা জীবনকেও বিপন্ন করতে পারে।