“সারা দুনিয়ায় চিৎকার করে বলবো তুমি সেরা, তোমার মতো…” হার্ডিকের প্রশংসায় পঞ্চম সিধু

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ জয় যেন উৎসবের চেহারা নিয়েছে। মাঠ থেকে শুরু করে ড্রেসিংরুম, সেলিব্রেশনে মাতোয়ারা গোটা দল। তবে এ জয়ের পর এক বিশেষ মুহূর্তই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল—ভারতের প্রাক্তন ক্রিকেটার নবজ্যোত সিং সিধু ও হার্দিক পান্ডিয়ার আনন্দোৎসব!

ভারতের জয় নিশ্চিত হওয়ার পর সিধু হার্দিক পান্ডিয়ার হাত ধরে বলেন,”আমি বারবার বলব, তুমিই সেরা। আমি সারা দুনিয়ায় চিৎকার করে বলব, তোমার মতো কেউ নেই!”

হার্দিক তখন লজ্জায় মাথা নীচু করে হাসতে থাকেন। এরপরে সিধু নিজেই হার্দিকের ‘সিগনেচার পোস’ কপি করেন এবং দু’জনে একসঙ্গে হাসিতে ফেটে পড়েন।

এই মুহূর্তেও থামেননি সিধু। হার্দিককে তিনি বলেন—”আমায় একটু ভাংড়ার স্টেপ দেখিয়ে যা।”

হার্দিক উত্তর দেন—”আমি তো ভাংড়া জানি না!”

তখন সিধু বলেন—”তাহলে দান্ডিয়া ভাংড়া দেখাও!”

এরপরেই দু’জনে একসঙ্গে নাচতে শুরু করেন। তাঁদের সঙ্গে যোগ দেন আরেক প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। এই মুহূর্তের ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে হার্দিক পান্ডিয়া অসাধারণ ফর্মে ছিলেন।✅ ৯৯ রান✅ ৪টি উইকেট

ভারতের চার স্পিনার খেলানোর সাহস দেখানোর মূল কারণ ছিল হার্দিকের অলরাউন্ড পারফরম্যান্স। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থেকেও সেবার শিরোপা জিততে পারেননি, তাই এবার এই জয় তাঁর জন্য বিশেষ কিছু।

ম্যাচ শেষে হার্দিক বলেন—”আইসিসি ইভেন্ট জয় করা সবসময়ই বিশেষ অনুভূতি দেয়, বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০১৭ সালের ফাইনালের স্মৃতি আজও মনে আছে, সেবার শেষ মুহূর্তে আমরা হেরে গিয়েছিলাম। এবার সবাই মিলে অবিশ্বাস্য পারফরম্যান্স করেছে।”

তিনি বিশেষভাবে কে এল রাহুলের প্রশংসা করেন—”রাহুলের ব্যাটিং ছিল অনবদ্য! ও যেভাবে শান্ত থেকে ম্যাচ শেষ করল, তা দুর্দান্ত! খুব কম ব্যাটার আছে, যারা এত নিখুঁতভাবে ম্যাচ শেষ করতে পারে।”

Saheli Saha
  • Saheli Saha