ভারতে শীঘ্রই খুলতে চলেছে 4টি অ্যাপল স্টোর, নিয়োগ সংক্রান্ত ঘোষণাটি পড়ুন

ভারতে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে বড় উদ্যোগ নিল অ্যাপল। আমেরিকান টেক জায়ান্টটি দিল্লি-এনসিআর, মুম্বই, বেঙ্গালুরু এবং পুনেতে চারটি নতুন অ্যাপল স্টোর চালু করতে চলেছে। ইতিমধ্যেই নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। অ্যাপল স্টোরের প্রধান জন ট্যাফি এই বিষয়ে লিঙ্কডইনে একটি পোস্ট করেছেন, যেখানে তিনি নতুন প্রতিভাদের খোঁজের কথাও উল্লেখ করেছেন

নিয়োগ সংক্রান্ত ঘোষণা

লিঙ্কডইনে জন ট্যাফি লিখেছেন,
“ভারতে অ্যাপলের যাত্রা অবিশ্বাস্য, এবং আমরা এই গুরুত্বপূর্ণ শহরগুলিতে নিজেদের উপস্থিতি আরও বাড়াতে চাই। এই নতুন স্টোরগুলির সাফল্য নিশ্চিত করতে প্রতিভাবান ব্যক্তিদের খুঁজছি।”

তিনি আরও জানান, যাদের খুচরা বিক্রির অভিজ্ঞতা রয়েছে বা ক্যারিয়ার গড়তে চান, তাঁদের জন্য দারুণ সুযোগ রয়েছে। গ্রাহক পরিষেবা থেকে শুরু করে স্টোর ম্যানেজমেন্ট পর্যন্ত সমস্ত দক্ষতা কাজে লাগিয়ে অ্যাপল স্টোরে চমৎকার অভিজ্ঞতা প্রদান করা সম্ভব

নতুন স্টোরের জন্য ৪০০ কর্মী নিয়োগ

অ্যাপল ইতিমধ্যে নিজের অফিসিয়াল ক্যারিয়ার পেজে ২০টিরও বেশি চাকরির তালিকা প্রকাশ করেছে। রিপোর্ট অনুযায়ী, নতুন স্টোরগুলির জন্য প্রায় ৪০০ কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে, যেখানে প্রতিটি স্টোরে ৯০ জনের মতো কর্মী থাকতে পারেন

অক্টোবরেই ঘোষণা করেছিলেন টিম কুক

২০২৪ সালের অক্টোবরেই অ্যাপলের সিইও টিম কুক ঘোষণা করেছিলেন যে ভারতে চারটি নতুন খুচরো স্টোর খোলা হবে। ২০২৪ সালের সেপ্টেম্বর শেষের দিকেই ভারতে অ্যাপল রেকর্ড পরিমাণ লাভের মুখ দেখেছিল। সেই সময়েই ভারতে ব্যবসা আরও প্রসারিত করার পরিকল্পনার কথা জানিয়েছিল সংস্থা

ভারতে অ্যাপলের বর্তমান উপস্থিতি

বর্তমানে ভারতে মাত্র দুটি অ্যাপল স্টোর রয়েছে—একটি মুম্বাইয়ের বিকেসিতে এবং অপরটি দিল্লির সাকেতে। এই দুটি স্টোরই ভারতে অ্যাপলের বিক্রির প্রায় ২০% অবদান রাখে। এবার নতুন চারটি স্টোর চালু হলে ভারতের বাজারে অ্যাপলের অবস্থান আরও শক্তিশালী হবে