“ঘণ্টায় ৩-৪টে ম্যাসেজ করছিল…”- কোন ভারতীয় ক্রিকেটারকে নিয়ে বেফাঁস মন্তব্য মহিলার?

ভারতীয় ক্রিকেটারদের নিয়ে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না! সম্প্রতি এক পডকাস্টের ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে এক মহিলা দাবি করেছেন, এক ভারতীয় ক্রিকেটার তাঁকে ইনস্টাগ্রামে একের পর এক বার্তা পাঠিয়েছেন। তাঁর কথায়, ওই ক্রিকেটার প্রতি ঘণ্টায় ৩-৪টি DM পাঠাতেন, যা দেখে তিনি চমকে গিয়েছিলেন।
ভাইরাল হওয়া ওই পডকাস্টের ক্লিপিংয়ে দেখা যাচ্ছে, এক মহিলা তাঁর অভিজ্ঞতা শেয়ার করছেন। সেই সময় সঞ্চালক তাঁকে জিজ্ঞাসা করেন, ‘ভারতীয় ক্রিকেট টিমের কাছ থেকে DM?’ উত্তরে ওই মহিলা বলেন, ‘হ্যাঁ, ভারতীয় দলের এক খেলোয়াড়ের কাছ থেকেই এই বার্তা এসেছিল, তবে আমি নাম নেব না।’
সঞ্চালক এরপর ইঙ্গিত চাওয়ায় তিনি বলেন, ‘আমি শুধু বলব, তিনি একজন লেগ স্পিনার।’ এরপর যোগ করেন, ‘তিনি এখনো খবরের শিরোনামে রয়েছেন, নানা কারণে বিতর্কে জড়িয়েছেন।’
ওই মহিলা আরও বলেন, ‘প্রথমে আমি তাঁকে চিনতাম না, তাই একটু রিসার্চ করি। পরে দেখি, তিনি প্রতি ঘণ্টায় আমাকে ৩-৪টি মেসেজ পাঠাচ্ছেন! সেখানে লিখেছেন— ‘তুমি কোথায়? তুমি কি আমার সঙ্গে কথা বলবে না? তুমি রিপ্লাই করছো না কেন?’’
View this post on Instagram
এই মন্তব্য সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল জল্পনা। নেটিজেনদের অনেকেই অনুমান করছেন, তিনি হয়তো ভারতের জনপ্রিয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল! যদিও এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি এবং ওই মহিলা ক্রিকেটারের নাম প্রকাশ করেননি।
ভক্তদের মধ্যে একাংশ মনে করছেন, এটি নিছকই একটি গসিপ, যা দিয়ে হাইপ তৈরি করা হচ্ছে। আবার কেউ কেউ মনে করছেন, ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়ে এত চর্চা করা উচিত নয়। তবে বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনো ক্রিকেটার বা বোর্ডের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি।
এখন প্রশ্ন একটাই— সত্যিই কি কোনো ভারতীয় ক্রিকেটার এই কাণ্ড ঘটিয়েছেন? নাকি এটি শুধুই ট্রেন্ডিং গসিপ? সময়ই দেবে এর উত্তর!