টাইব্রেকারের পাঠ মেসিকে, গভীর রাতে নেইমারের বাড়িতে গুয়ার্দিওলার রহস্যময় হাজিরা!

লিওনেল মেসির পেনাল্টি নেওয়ার রহস্য ফাঁস! নেইমারের প্রশিক্ষণেই বদলে গিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। একসময় টাইব্রেকারে অতটা দক্ষ ছিলেন না মেসি। কিন্তু সতীর্থ নেইমারের কাছ থেকেই শিখেছিলেন নিখুঁত পেনাল্টি নেওয়ার কৌশল। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অজানা গল্পই প্রকাশ্যে আনলেন ব্রাজিলিয়ান তারকা।

শুধু পেনাল্টির গল্প নয়, নেইমার আরও জানিয়েছেন, একসময় বার্সেলোনার বদলে বায়ার্ন মিউনিখে যাওয়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তিনি। গভীর রাতে তাঁর দরজায় হাজির হয়েছিলেন পেপ গুয়ার্দিওলা! উদ্দেশ্য ছিল তাঁকে বায়ার্নে যোগ দেওয়ানো। কীভাবে সেই আলোচনার পরও বার্সেলোনাতেই থেকে গেলেন নেইমার? সেটাও উঠে এসেছে তাঁর স্মৃতিচারণায়।

নেইমারের কথায়, “পুসকাস পুরস্কার নিতে গিয়েছিলাম। রাত দুটো নাগাদ বাবা ফোন করে বলল, দরজা খোলো। আমি দরজা খুলতেই দেখি, বাবার সঙ্গে পেপ গুয়ার্দিওলা দাঁড়িয়ে। গুয়ার্দিওলা আমাকে বোঝাতে শুরু করলেন, কেন আমি তাঁর দলে খেলা উচিত। এমনকি একটা কাগজ ও ল্যাপটপ নিয়ে মাঠে আমার পারফরম্যান্স বিশ্লেষণ করলেন। বললেন, ‘তুমি যদি আমার পরিকল্পনা মেনে খেলো, তাহলে মরসুমে ৬০টা গোল করবেই! যদি না পারো, আমার নাম বদলে দিও!'”

তবে সেই রাতের আলোচনার পরও নেইমার শেষমেশ বায়ার্নে যাননি, খেলেছেন বার্সেলোনাতেই। আর মেসির সঙ্গে খেলতে গিয়েই তিনি তাঁকে শিখিয়েছিলেন নিখুঁত পেনাল্টি নেওয়ার কৌশল।