Money: ১ বছরের FD-তে মিলবে দুর্দান্ত রিটার্ন! দেখেনিন SBI-সহ ৭ ব্যাঙ্কের সুদের তালিকা

এক বছরের জন্য ফিক্সড ডিপোজিট (FD) কোথায় করলে সবচেয়ে বেশি সুদ পাওয়া যাবে?
এই প্রতিবেদনে পাবেন বিভিন্ন জনপ্রিয় ব্যাঙ্কের সুদের হার। প্রতিবেদনের শেষে একটি টেবিলের মাধ্যমে তুলনামূলক বিশ্লেষণও দেওয়া রয়েছে

ফিক্সড ডিপোজিট: বিনিয়োগ নাকি সঞ্চয়?

ফিক্সড ডিপোজিটকে বিনিয়োগ না ভেবে সঞ্চয়ের মাধ্যম হিসেবেই দেখা ভালো। এর মাধ্যমে ভবিষ্যতের জন্য একটি বড় অঙ্কের টাকা জমিয়ে রাখা সম্ভব। বিশেষ করে যাঁরা শেয়ারবাজার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান না, তাঁদের জন্য ঝুঁকিহীন, নিশ্চিত রিটার্নের অন্যতম ভালো বিকল্প হতে পারে FD

এখনই কি FD করার সঠিক সময়?

সবে ফেব্রুয়ারি মাস, বছরের শুরু। এই সময়েই এক বছরের জন্য FD বিনিয়োগের আদর্শ সময় হতে পারে

কর সংক্রান্ত বিষয়ও মাথায় রাখুন

যাঁরা সর্বোচ্চ করের আওতায় পড়েন (৩০%), তাঁদের জন্য ৭% সুদের FD-তেও প্রকৃত রিটার্ন ৫% এর কম হবে। তাই FD করার আগে করের বিষয়টি বিবেচনা করা জরুরি

এই মুহূর্তে বিভিন্ন ব্যাঙ্কের এক বছরের FD সুদের হার (২০২৫)

ব্যাঙ্কের নাম সাধারণ নাগরিকের জন্য সুদ প্রবীণ নাগরিকদের জন্য সুদ
HDFC ব্যাঙ্ক ৬.৬% ৭.১০%
ICICI ব্যাঙ্ক ৬.৭% ৭.২০%
Kotak Mahindra ব্যাঙ্ক ৭.১০% ৭.৬০%
Federal Bank ৭% ৭.৫০%
Bank of Baroda ৬.৮৫% ৭.৩৫%
Union Bank of India ৬.৮% ৭.৩০%
State Bank of India (SBI) ৬.৮% ৭.৩০%

কোন ব্যাঙ্কে বিনিয়োগ করলে লাভ বেশি?

আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে, সেখানেই FD করতে হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই। যদি বড় অঙ্কের টাকা বিনিয়োগ করেন, তবে সুদের সামান্য তারতম্যেও রিটার্নের পার্থক্য হতে পারে। তাই সুদের হার, কর এবং অন্যান্য সুবিধা বিবেচনা করেই বিনিয়োগ করুন