উচ্চমাধ্যমিকের আগে মর্মান্তিক পরিণতি! প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত দেহ ঘিরে চাঞ্চল্য এলাকা

কিছুদিন পরই উচ্চমাধ্যমিক পরীক্ষা। কিন্তু তার আগেই এমন ভয়ংকর ঘটনা কেউই কল্পনা করতে পারেননি। দুবরাজপুরের বক্রেশ্বরের জ্যোতির মাঠ লাগোয়া জঙ্গলে দেখা গেল গাছে ঝুলছে দু’টি দেহ!
সুপ্রিয়া বাগদি— দ্বাদশ শ্রেণির ছাত্রী।
গোপাল বাগদি— ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতেন, সম্প্রতি বক্রেশ্বরে ফিরে দিনমজুরের কাজ শুরু করেন।
তাঁদের বাড়ি পাশাপাশি ছিল। পরিবার জানত তাঁদের সম্পর্কের কথা, কিন্তু কোনও দিন সমস্যা হয়নি।শুক্রবার রাত থেকেই তাঁরা নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজি করেও পাননি।শনিবার সকালে জ্যোতির মাঠের জঙ্গলে দু’জনের ঝুলন্ত দেহ দেখে হতভম্ব হয়ে যান স্থানীয়রা!
কী বলছে পরিবার?
মৃত যুবকের বাবা আনন্দ বাগদি বলেন, “তাদের সম্পর্ক নিয়ে কোনও অশান্তি ছিল না।”তবে কেন তাঁরা আত্মঘাতী হলেন, তা কেউই বুঝে উঠতে পারছেন না।দুবরাজপুর থানার পুলিশ ও বক্রেশ্বর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করেছে।ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে।
❓ এটি আত্মহত্যা নাকি অন্য কোনও রহস্য? পুলিশ খতিয়ে দেখছে।