ট্রেনের বাথরুমে বসে মহাকুম্ভ চললেন তরুণীরা, ভিডিও প্রকাশ্যে আসতেই চোখ ধাঁধালো নেটিজেনদের

১৪৪ বছর পরে অনুষ্ঠিত হওয়া মহাকুম্ভ মেলা বর্তমানে কোটি কোটি দর্শনার্থীর ভিড়ে জমজমাট হয়ে উঠেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক তীর্থযাত্রী মেলায় যোগ দিতে প্রয়াগরাজে পৌঁছাচ্ছেন। তবে, এমন বিশাল পরিমাণে মানুষের উপস্থিতি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিছু উদ্বেগ সৃষ্টি করেছে। ট্রেনের ভেতরেও ব্যাপক ভিড় দেখা দিয়েছে, যার ফলে এক তরুণী ট্রেনের বাথরুমে বসে মহাকুম্ভে যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে ওই তরুণী তার বন্ধুদের সঙ্গে ট্রেনের বাথরুমে অবস্থান করছিলেন। তিনি জানিয়েছেন, বাইরে মানুষের এত বেশি ভিড় ছিল যে, তারা নিরাপদে থাকার জন্য টয়লেটের মধ্যে অবস্থান নেন। ভিডিয়োতে দেখা যায়, তিন তরুণী দাঁড়িয়ে আছেন এবং এক তরুণী টয়লেটের সিটে দাঁড়িয়ে ভিডিও করছেন। তিনি ভিডিয়ো পোস্ট করে বলেছেন, “আমরা কুম্ভ মেলায় যাওয়ার পথে ট্রেনের টয়লেটে রয়েছি।”

 

View this post on Instagram

 

A post shared by Isha Banerjee (@mammam5645)


এ ভিডিওটি প্রকাশের পর ৭ লাখেরও বেশি ভিউ অর্জন করেছে এবং অনেক নেটিজেন হতবাক হয়ে পড়েছেন। কিছু মানুষ ওই তরুণীদের আচরণকে অশোভনীয় মনে করেছেন এবং ভারতীয় রেলের টুইটার অ্যাকাউন্ট ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ট্যাগ করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন। অনেকের দাবি, এভাবে ট্রেনের বাথরুমে থাকা এবং অন্য যাত্রীদের বিরক্ত করা শোভনীয় নয়।

 

View this post on Instagram

 

A post shared by Isha Banerjee (@mammam5645)

তবে, তরুণী তাদের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বলেছেন যে, টিকিট চেকারের সামনে ধরা পড়ার ভয়ে তারা দরজা খোলেননি এবং এমন পরিস্থিতির মধ্যে তাদের আর কোনো বিকল্প ছিল না।

এরপর, তরুণী আরেকটি ভিডিয়ো পোস্ট করেন যেখানে তাঁকে তিলক নিয়ে পবিত্র সঙ্গমে ডুব দিতে দেখা যায়। যদিও ট্রেনে তাদের এই অদ্ভুত পরিস্থিতির জন্য অনেকেই সমালোচনা করেছেন, তবে তরুণীরা যে কারণে এমন পরিস্থিতিতে ছিলেন, তা বোঝানোর চেষ্টা করেছেন।