হাসপাতালে পুলিশের সামনেই চলল গুলি, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে এলাকায়

দিনদুপুরে গুলি চলল হাসপাতালে। চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে টোটন বিশ্বাস নামে এক অভিযুক্তকে স্বাস্থ্য পরীক্ষা করাতে নিয়ে আসে পুলিশ। সেখান থেকে অভিযুক্তকে নিয়ে বেরোনোর সময় তাঁর উপর বন্দুক দিয়ে হঠাৎ হামলা চালায় দুষ্কৃতীরা। গুলির শব্দে কানে আঙ্গুল দেন বাকি রোগীরা।

জানা গিয়েছে, মুখে মাস্ক পরে হাসপাতাল চত্বরেই ঘাপটি মেরে বসেছিল তিন দুষ্কৃতী। গুলি চালিয়ে হাসপাতাল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। দুস্কৃতির চালানো গুলি সরাসরি অভিযুক্তের পেটে গিয়ে লাগে। রক্তাক্ত অবস্থায় পরে যান টোটন বিশ্বাস। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পরে হাসপাতালের অন্যান্য রোগী ও চিকিৎসকেরা।

হাসপাতালে গুলিবিদ্ধ টোটন বিশ্বাসের অস্ত্রোপচার চলছে। পুরো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গোটা হাসপাতাল ঘিরে ফেলেছে বিশাল পুলিশ বাহিনী। হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *