Weather: ফের নিম্নচাপ, ৬০ কিমি বেগে ঝড়, ধেয়ে আসছে দুর্যোগ

সকাল থেকেই আজ আকাশ মেঘলা। ফের নিম্নচাপের ভ্রূকুটি। সোমবার থেকে ভারী বৃষ্টি। এবং ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা। দুর্যোগ ঘনিয়ে আসবে বলে সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

ভারী বৃষ্টিপাতের কারণে জারি করা হয়েছে লাল সতর্কতা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই মর্মে প্রশাসনের তরফে মাইকিং করে মৎস্যজীবী থেকে পর্যটকদের সমুদ্রে নামার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্রতটে নজরদারিও জোরদার করা হয়েছে।

প্রসঙ্গত, প্রতিদিনিই বদলে যায় আবহাওয়া। আর সেদিকে নজর ররেখে হাওয়া অফিস জানায় তাদের পূর্বাভাস। তখন গরমে অতিষ্ট হয়ে বৃষ্টির জন্য অপেক্ষা করে সাধারণ মানুষ। আবার কখনো বৃষ্টির জলে বানভাসি অবস্থায় বৃষ্টি কমার দিন গোনে। হাওয়া অফিস আবহাওয়ার উপর তীক্ষ্ন নজর রেখেই নিয়ম করে জারি করে পূর্বাভাস যাতে মানুষ সজাগ ও সচেতন থাকতে পারে প্রতিদিনের আবহাওয়া নিয়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *